সৌমিতৃষাকে দেখা গেলো রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে, তবে কি অভিনয়ের পর রাজনীতিতে যোগ দিলেন ‘মিঠাইরানী’?

কিছুদিন আগেই শেষ হয়েছে মিঠাইয়ের শুটিং। ধারাবাহিকও প্রায় শেষ। এমন এক সময় তার হাতে একটি বড়ো সিনেমার কাজ। সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এর আগেও অনেক ধারাবাহিকে কাজ করলেও মিঠাই ধারাবাহিকটি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আর তার সাথে দিয়েছে অসংখ্য দর্শকের অগণিত ভালোবাসা।
তবে এরই মাঝে নাকি রাজনীতিতে পা রাখলেন অভিনেত্রী! চলচ্চিত্র জগতের মানুষজনদের রাজনীতিতে ঢুকে পড়ার উদাহরণ কম নেই এই রাজ্যে। অনেক অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যেই অভিনয় জগতের পাশাপাশি নিজের জীবনে গুরুত্ব দিয়েছে রাজনীতিকে এবার কি তবে পালা মিঠাইয়ের? সম্প্রতি তাকে দেখা গেল দুই বড়ো মাপের তৃণমূল কর্মীর সঙ্গে। তাদের মধ্যে একজন হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আরেকজন হলেন সুজিত বসু।

এর আগেও রাজনীতি বিষয়ক কাজে জড়িত হয়েছেন মিঠাই। কলকাতা পৌর নির্বাচনের আগে তৃণমূল সমর্থিত প্রার্থী জুঁই বিশ্বাস এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত একটি প্রচার সভায় হাজির হতে দেখা গিয়েছিল সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। অবশ্য আগেই জানা গিয়েছিল পৌরভোটে তৃণমূলের তরফে একাধিক টলিউডের খ্যাতনামা মুখকে প্রচারে নামতে দেখতে পাওয়া যাবে। তবে পর্দার মিঠাইকে এতকাছ থেকে দেখতে পাবেন, এমনটা আশা করেননি অনুগামীদের অনেকেই।
যদিও সক্রিয় রাজনীতিতে যোগদানের ব্যাপারে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি যে রাজনৈতিক মতে বিশ্বাস করেন তার প্রচারে গিয়েছিলেন একজন সাধারণ নাগরিক হিসেবে। এর সঙ্গে সক্রিয় রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই দাবি তার। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন কিনা সেটা সময়ই বলবে, তবে আপাতত তার একমাত্র লক্ষ্য অভিনয়। ফলে সেই সময় তারা রাজনীতিতে পা দেওয়ার যে জল্পনা শুরু হয়েছিল তা সেখানেই দমে যায়।
View this post on Instagram
তবে এই দিন বড়ো বড়ো রাজনৈতিক নেতাদের সঙ্গে অভিনেত্রীকে দেখা গেলেও কোন রাজনৈতিক বিষয়ে যোগ দেওয়ার উদ্দেশ্যে ছিল না সৌমিতৃষার। লোকনাথ ঠাকুরের পূজোয় গিয়েছিলেন অভিনেত্রী আর সেখানেই এই দুই তৃণমূল কর্মীর সঙ্গে ছবি তোলেন তিনি। আর সেটাই পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়াতে। এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার মতো কোনো খবর তার তরফ থেকে জানা যায়নি। তবে দর্শকদের ধারণা হয়তো খুব তাড়াতাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত হলেও হতে পারে মিঠাই।

