আবার প্রেম ভাঙলো টেলিপাড়ায়! ‘নিম ফুলের মধু’র জনপ্রিয় অভিনেত্রীর হঠাৎ সম্পর্কে ভাঙ্গন! কী এমন ঘটল এই জনপ্রিয় জুটির মধ্যে?

টেলি পাড়ায় চোখ ঘোরালেই এখন বিচ্ছেদের গুঞ্জন। প্রেমে বিচ্ছেদ ঘটছে সব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। আবার কোন কোন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে ধরেছে অনেক বড় ফাটল যা যে কোনদিন পরিণত হতে পারে বিচ্ছেদে। কিছুদিন আগে আমরা শুনছিলাম অভিনেত্রী স্বস্তিকার সম্পর্কে ধরা ফাটলের কথা। আজ আবারো শোনা গেল এক জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্ক ভাঙ্গনের কাহিনী।

জি বাংলা চ্যানেলের সাথে প্রধানত কাজ করতে দেখা গেছে এই অভিনেত্রী কে। তার প্রতিটি ধারাবাহিকের চরিত্রে ছিলেন তিনি রানী রাসমণি কাদম্বিনী পিলু এবং বর্তমানে নিম ফুলের মতো ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি জানা গেছে প্রেমে বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রী সৌমি চক্রবর্তীর।

Neem Fuler Madhu: Actress from Pilu Soumi Chakraborty joins the new team
নিজের প্রেমকে কখনোই গোপন রাখেননি তিনি নিজের সম্পর্কের বিষয় জানিয়েছেন তার ভক্তদের। গত বছরই তিনি জানান তিনি একা নন তার এক বন্ধুর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত আছে তিনি। তার প্রেমিকের নাম শাহনওয়াজ খান। তাদের এই জুটিকে বেশ পছন্দ করত দর্শক মহল।

ব্যস্ততার মাঝখানেও সময় বার করে একে অপরের সঙ্গে সময় কাটাতেন তারা। তাদের দুজনকে একসাথে বেশ মানাত এমনটাই দাবি দর্শকদের। প্রায়ই তাদের দেখা যেত এদিক-ওদিক একসঙ্গে ছুটি কাটাতে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফটো পোস্ট করতেন এই অভিনেত্রী। তাদের অনেক ফ্যান পেজও ছিল।

তবে চলতি বছরের শুরুর দিক করে তাদের সম্পর্কে ভাঙ্গনের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন তারা। শুধু তাই নয়, একে অপরের সঙ্গে যত অন্তরঙ্গ সুন্দর ছবি ছিল সবকিছুই মুছে ফেলেন চিরতরে। সেখান থেকেই গুঞ্জনের সৃষ্টি হয় যে আর সম্পর্কে নেই শাহনাওয়াজ ও সৌমি। এই মুহূর্তে নিজের অভিনয় জগতেই ফোকাস করতে চান অভিনেত্রী।

Back to top button