চুক্তি নয় সোলাঙ্কির গাঁটছড়া ছাড়ার পিছনে রয়েছে অন্য রহস্য! নিজের মুখেই সে কথা জানালেন অভিনেত্রী

ইদের দিনেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবার সোলাঙ্কি রায় সরাসরি জানিয়ে দিলেন যে গাঁটছড়া থেকে বিদায় নিচ্ছেন তিনি। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘কিছুই চিরস্থায়ী হয় না। এক বছরেরও বেশি সময় ধরে যে সফরের অংশ ছিলাম, সেটা শেষ হচ্ছে।’ অভিনেত্রীর পোস্ট দেখে সকলেই বুঝতে পারেন তিনি গাঁটছড়ার কথাই বলছেন। ধারাবাহিকের লিড খড়ির চরিত্রে অভিনয় করছেন তিনি। তাহলে তিনি কী ভাবে সিরিয়াল ছেড়ে যেতে পারেন? প্রশ্ন উঠতে শুরু করে।
নেটপাড়ায় বিষয়টি নিয়ে তুলকালাম চলছে। অনেকের মনে অনেক প্রশ্ন। মন খারাপ তার ভক্তদের। এমন একটা সময় ধারাবাহিক ছেড়ে দেওয়া নিয়ে অভিনেত্রীকে ঘিরে ধরেন ভক্তরা, এই পরিস্থিতিতে এই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সোলাঙ্কির জবাব দিয়েছিলেন, ‘আমার ট্র্যাকটা শেষ হয়ে গিয়েছে। আমাদের নয়, শুধু আমার। বাকিরা সিরিয়ালে যেমন অভিনয় করছেন, তেমনই করবেন।’
এদিকে অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল গাঁটছড়া ছাড়ছেন সোলাঙ্কী রায়। এই নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকেই ভেবেছিলেন টলিউড ছেড়ে বরের কাছে চলে যাবে সোলাঙ্কী রায়। তেমনই কখনও শোনা যায় গাঁটছড়া টিমের সঙ্গে তার জটিলতা হয়েছে। আবার অনেকে বলেন নতুন কাজেক জন্য সিরিয়াল ছাড়ছেন তিনি।
বর্তমানে এই সকল জটিলতার নিষ্পত্তি করলেন সোলাঙ্কী রায় নিজেই। জানালেন কেন ছাড়ছেন গাঁটছড়া। এদিকে সিরিয়ারে তাঁকে সিংহ রায় বাড়ির বড় বউয়ের চরিত্রে দেখা যায়। তাদের তিন বোনের একই বাড়িতে বিয়ে হয়েছে। ব্যবসায়ী পরিবার হল সিংহ রায় পরিবার। এই পরিবারের ওপর যতবারই দুর্যোগ নেমেছে তা সামলে নিয়েছে খড়ি। সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা যায় সোলাঙ্কীকে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেন গৌরব। গৌরব ও তাঁর কেমিষ্ট্রি সিরিয়ালে বেশ নজর কাড়ে দর্শকদের। তবে, বর্তমানে ছবির গল্প এগিয়ে চলেছে। এর মাঝে জানা গেল অভিনেত্রীর ধারাবাহিক ছাড়ার আসল করন।
বিগত দুই বছর ধরে অভিনয় করতে করতে শরীর ভেঙেছে অভিনেত্রীর। অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবার তার একটু বিরতির প্রয়োজন। সাক্ষাৎকারে নিজেই জানান সেকথা। তিনি বলেন “শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। এবার একটু নিজের দিকে নজর দিতে চাই ঘুরতে যেতে চাই”। ধারাবাহিকের মাঝপথে প্রধান অভিনেত্রী ধারাবাহিক ছেড়ে দেবেন তাও আবার চুক্তি শেষ হয়ে যাচ্ছে বলে এমনটা হতে পারে না। এদিন নিজের মুখে আসল সত্যিটা বললেন তিনি।

