অবশেষে ফিরছেন ‘গাঁটছড়া’র খড়ি! কোন চ্যানেলে দেখা যাবে শোলাঙ্কি রায়কে? ক্লিক করে জানুন!

টলিউডের (Tollywood) বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও তার জনপ্রিয়তা রয়েছে।

স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথম ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এরপরে স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও সাত ভাই চম্পা, প্রথমা কাদম্বিনী, গাটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বড় পর্দায় শহরের উষ্ণতম দিনে, বাবা বেবী ও মত জনপ্রিয় ছবিতে কাজ করেছে। ওয়েব সিরিজ জগতে মন্টু পাইলট, বোকা বাক্স ইত্যাদি তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ।

গত ১০ই জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ ছবি ভাগ্যলক্ষ্মী। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এবারে বড়পর্দার পর আরো একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন শোলাঙ্কি। খুব শীঘ্রই ছোট পর্দার জনপ্রিয় চ্যানেলে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী। দর্শকেরা এই খবর পাওয়া মাত্রই তো ভীষণই আগ্রহী হয়ে রয়েছে অভিনেত্রীর নতুন ধারাবাহিক দেখার জন্য।

গত কয়েক বছর ধরে অভিনয় জগতে কাজ করলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন শোলাঙ্কি। নিজের অভিনয়, ব্যবহার সবকিছুর মাধ্যমে দর্শকদের খুব পছন্দের একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। কর্মজীবনের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়।

আরও পড়ুনঃ মনে আছে “আই লাভ ইউ” ছবির মোনাকে? হঠাৎ বিনোদন জগত ছেড়ে কোথায় হারিয়ে গেলেন তিনি? বর্তমানে কি করছেন অভিনেত্রী সায়ন্তনী নন্দী?

সূত্রের খবর অনুযায় জানা গিয়েছে, স্টার জলসার নতুন ধারাবাহিকে খুব শীঘ্রই কেন্দ্রীয় চরিত্রে ফিরতে চলেছেন শোলাঙ্কি। ধারাবাহিকের নাম, অভিনেত্রীর বিপরীতে কে থাকছেন, কবে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সেসব এখনো কিছুই জানা যায়নি। খুব শীঘ্রই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে। ততদিন পর্যন্ত দর্শকদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

Back to top button