বিনোদন জগৎ থেকে সরে এসেছেন অভিনেত্রী! মন দিয়েছেন সংসারে! বাড়ির লক্ষ্মী পুজোয় স্বামীর পাশে রেখে একা হাতের সব সামলাচ্ছেন রত্না ঘোষাল!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রত্না ঘোষাল (Ratna Ghoshal)। দীর্ঘ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। শেষ দু বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি করেছেন। একটা সময় বড় পর্দায় চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উত্তম কুমার, রঞ্জিত মল্লিকের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। বয়স বাড়ার সাথে সাথে ছোট পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে দীর্ঘ কয়েক বছর হল ছোট পর্দায় তাকে আর দেখা যাচ্ছে না।
মাত্র ৮ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। পরিবারের দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধে, মা বলেছিল এবার তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে। সেই থেকে কাজ করা শুরু খুব অল্প বয়স থেকেই। উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। দর্শকদের দিয়েছেন একাধিক হিট সিনেমা।
বহুদিন পর অভিনেত্রী আবার দেখা গেলো। কিছুদিন আগেই গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। ঐদিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিত হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে নিজের নিজের মতন করে পুজো করেছেন। তেমনি অভিনেত্রী রত্না ঘোষালও নিজের বাড়িতে আয়োজন করেছিলেন পুজোর।
পুজোর দিনে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার বাড়ির পুজোর উপস্থিত ছিল সাংবাদিকেরা। সেখানেই অভিনেত্রীর বাড়ির পুজো ধরা পড়েছে। নিষ্টা ভরে ফল প্রসাদ, নাড়ু ও ভোগ দিয়ে মায়ের পূজোর আয়োজন এলাহি ভাবে করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘ভবিষ্যতের কোন সঞ্চয় নেই, ভাবছি ৩-৪ হাজার টাকা দিয়ে মোমবাতির ব্যবসা শুরু করবো…’- হাতে নেই কাজ, অর্থকষ্টে ভুগছেন অভিনেতা সত্যম মজুমদার!
তবে অভিনেত্রী একা নন অভিনেত্রীর এই পুজোর আয়োজন অভিনেত্রীকে সাহায্য করেছেন তার স্বামী। হাতে হাতে অভিনেত্রীকে পুজোর অনেক জিনিস জোগাড় করে দিয়েছেন তিনি। দীর্ঘদিন হলো নতুন কাজে সেভাবে দেখা মিলছে না অভিনেত্রীর তাই পর্দায় তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে দর্শক। তবে এতদিন পর অভিনেত্রীকে দেখে খুশি তার ভক্তরা।

