আদৃতের শার্ট কৌশাম্বি পড়েছে! তবে কি অভিনেত্রী নিজেই শিলমোহর দিলেন তাদের সম্পর্কে জল্পনায়? সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেই চর্চা শুরু দর্শক মহলে

জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। এখানেই এই মুহূর্তে এই অভিনেত্রীকে দিদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। এনার অনুরাগীর সংখ্যা বিশাল। তাঁর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল তাঁর অনুরাগীরা। তাঁর জামা অন্য কেউ পড়লেও তা ধরা পড়বে না অনুরাগীদের চোখে, তা কি হয়! অগত্যা, তাঁদের প্রিয় উচ্ছেবাবু, তথা আদৃতের শার্ট গায়ে গলিয়ে ধরা পড়ে গেলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। সমাজমাধ্যমের তাঁর ছবিতে মন্তব্যের বন্যা।

মিঠাই’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। জনপ্রিয় চরিত্র সিদ্ধার্থ ওরফে সিডের চরিত্রে দেখা যায় আদৃতকে। অন্য দিকে, ওই সিরিয়ালেই নন্দা ওরফে দিদিয়ার চরিত্রে অভিনয় করেন কৌশাম্বি চক্রবর্তী। নন্দা চরিত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের চরিত্রকে সর্বসমক্ষে আরো প্রশংসনীয় করে তুলছে। টলিপাড়ায় বেশ কিছু দিন ধরে কানাঘুষো, একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আদৃত ও কৌশাম্বি।

এতদিন এটা কেবল জল্পনা ছিল কিন্তু এ বার আদৃতের শার্ট পরে সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে সেই জল্পনা আরও বাড়ালেন কৌশাম্বি। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে অসুস্থ আদৃত। দুর্ঘটনা বসত পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। পায়ে চোট পাওয়ায় আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। ফলে, অভিনেতার দেখা নেই ‘মিঠাই’-এর সাম্প্রতিক পর্বেও। এসবের মধ্যে প্রেমিকের শার্ট পড়ে পোস্ট সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীর। চর্চিত প্রেমিক শয্যাশায়ী।

সেই সুযোগেই কি তাঁর জামা গায়ে গলিয়ে নিলেন অভিনেত্রী? এমনটা আঁচ করেই কৌশাম্বির উপর বেজায় চটেছেন ‘মিঠাই’ ভক্তরা। তাঁদের দাবি, কৌশাম্বির কারণেই নাকি ঝামেলা হয়েছে আদৃত ও সৌমিতৃষার (‘মিঠাই’ অভিনেত্রী) মধ্যে। সিরিয়ালের মত বাস্তবেও সিদ্ধার্থ মিঠাই জুটি কে একসাথে দেখার প্রবণতা থেকেই হয়তো দর্শকদের এমন দোষারোপ অভিনেত্রীকে।

সিরিয়ালে জুটি হিসাবে অভিনয় করেন সিদ্ধার্থ আর মিঠাই। কিন্তু জানা গেছে বাস্তবে নাকি একে অপরকে একেবারেই সহ্য করতে পারেন না সৌমিতৃষা ও আদৃত। জুটির অনুরাগীদের দাবি, ওঁদের দু’জনের মধ্যে কৌশাম্বি চলে আসাতেই নাকি তিক্ততা তৈরি হয়েছে আদৃত ও সৌমিতৃষার সম্পর্কে। তার পর থেকেই অনুরাগীদের চক্ষুশূল ‘মিঠাই’-এর দিদিয়া ওরফে কৌশাম্বি চক্রবর্তী। কিছুদিন আগে এমনটা ও শোনা গেছে আদ্রিত এবং কৌশাম্বি নাকি রেজিস্ট্রি করে নিয়েছে। তবে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি।

Back to top button