দীর্ঘ আট বছর পর আবার ধারাবাহিকে ফিরলেন ‘এসো মা লক্ষ্মী’র জনপ্রিয় অভিনেত্রী! কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে?

অনেক অভিনেতা-অভিনেত্রীদেরই আমরা হঠাৎ করেই হারিয়ে যেতে দেখি। কিছু সময়ের জন্য ছোট পর্দায় আবির্ভূত হয়ে হঠাৎই যেনো সব ছেড়ে কোন অজানা দুনিয়ায় পাড়ি দেন তারা। এনাদের মধ্যেই কিছু কিছু মানুষ দর্শকদের খুব প্রিয় হয়ে ওঠে। আর তারপর তাদের হারিয়ে গেলে দর্শকরা উদ্বিগ্ন হয়ে ওঠে তাদের আবার করে ধারাবাহিকে দেখার জন্য। কিছুদিন আগেই মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমে বহুদিন টেলিভিশনের বাইরে থাকা অভিনেত্রী বা বলা বাহুল্য জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীর ফিরে আসা দেখানো হয়। যাতে বেশ খুশি দর্শকরা।

কেউ কেউ বিয়ে করে নিজের ক্যারিয়ার সেখানে ইতি টানেন এবং সংসারে পদার্পণ করেন যেমনটা মধুবনী করেছেন বা বলা যেতে পারে সবার প্রিয় উষসী অর্থাৎ রুসা করেছেন। আবার অনেক অভিনেত্রী পড়াশোনার সূত্রে অভিনয় জগতকে চির বিদায় জানায় যেমনটা প্রিয়া মালাকার কে করতে দেখা গেছে। আবার অনেক অভিনেত্রী তাদের জীবনে চলা বিভিন্ন বিষয়ে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এর জন্য বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন।

আজ এমন এক জনপ্রিয় অভিনেত্রীর কথা জানাবো বেশ কিছু ধারাবাহিকের মধ্যে দিয়ে মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তারপর তাকে আর দেখা যায়নি। অনেক প্রবীণ তারকাদের সঙ্গে অভিনয় করেছেন ইনি। সেই সময় তার করা ধারাবাহিক গুলির টিআরপিও কিছু কম ছিল না কিন্তু হঠাৎ করে দীর্ঘ আট বছরের জন্য কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি? তা সকলেরই অজানা।

ইনি হলেন জয়িতা গোস্বামী। ভাষা ধারাবাহিকের মধ্যে দিয়ে টেলিভিশন এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন জয়িতা। এরপর তাকে কানামাছি ধারাবাহিকেও কাজ করতে দেখা গিয়েছিল তাকে। এই দুই ধারাবাহিকের তিনি মেন লিড ছিলেন। তারপর এসো মা লক্ষ্মী ধারাবাহিকে অলক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রতিটি ধারাবাহিকে তার অভিনয় ছিল অনবদ্য। কিন্তু তারপরই হঠাৎ টেলিভিশনকে বিদায় জানিয়ে দেন তিনি।

Bengali television

বর্তমানে দীর্ঘ আট বছর পর তাকে পুনরায় টেলিভিশন জগতে দেখতে পাবেন তার ভক্তরা। তিনি আবার ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। যারা নিয়মিত টেলিভিশনের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই জানবেন আজ থেকে শুরু হতে চলেছে রামপ্রসাদ। যেখানে জনপ্রিয় অভিনেতা সব্যসাচী এবং সৌদামিনীকে দেখতে পাওয়া যাবে মেন ভূমিকায়। এই রামপ্রসাদ ধারাবাহিকের মধ্যে গিয়ে আট বছর পর টেলিভিশন জগতে কাম ব্যাক করলেন অভিনেত্রী জয়িতা গোস্বামী।

Back to top button