আবার নতুন ধারাবাহিক স্টার স্টার জলসায়! ‘নবাব নন্দিনী’ শেষ হতেই নতুন কাজে ফিরছেন অভিনেত্রী! খবর সামনে আসতেই খুশি ভক্তরা

বছর গিয়েছে, ধারাবাহিকও গিয়েছে। স্টার জলসা (Star Jalsha) একেবারে এই রুল মেনেই চলছে। ব্যাক টু ব্যাক নতুন ধারাবাহিকের তালিকা নিয়ে তৈরি। তার মাঝে বেশ কিছু নতুন ধারাবাহিক রীতিমতো শুরুও হয়ে গিয়েছে। এরই মাঝে জানা যাচ্ছে, আরও একটি আসন্ন প্রজেক্টের কথা।
এর মাঝে ব্লুজ, সাধক রামপ্রসাদ, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের মতো একাধিক ধারাবাহিক নামিয়েছে স্টার জলসা। তবে টাইমিং এর ঠিকঠাক হিসেব করতেই চ্যানেলের ঘাম ছুটে যাচ্ছে। আবার মাঝে শোনা যাচ্ছিল যে ব্লুজ প্রোডাকশনের নতুন নতুন ধারাবাহিকে এখনও ঠিক করে কাস্ট হয়নি। কাস্টিং নিয়ে বেশ সমস্যা দেখা যাচ্ছে।
আর এই কাস্টিং এর সমস্যা দেখা দিয়েছে নতুন ধারাবাহিকেও। তাই এখানেও যথারীতি কাস্টিং নিয়ে একটা গুঞ্জন। প্রসঙ্গত অভিনেত্রী সৃজলা গুহকে বাংলার দর্শকরা খুবই ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু মাত্র কয়েকমাসই তাঁর ধারাবাহিক দেখার সুযোগ হয় দর্শকদের। তারপর বহুবারই তাঁকে ফিরিয়ে আনার দাবি প্রস্তাব শোনা যায় দর্শক মহল থেকেই। আবার শোনা যাচ্ছিল অভিনেত্রী দীপান্বিতাকেও দেখা যাবে।

তবে এই তালিকায় আরও একজন রয়েছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী ইন্দ্রানী পাল। আবার কাস্টিং নিয়ে রীতিমতো একটা কনফিউসন দেখা গিয়েছিল। তবে এটাও জানা যাচ্ছিল, প্রোডাকশন হাউজ এই ধারাবাহিকের জন্য অল্পবয়সী একজনকে চাইছে। আর সেখান থেকেই অনুমান করা হয়েছিল, অভিনেত্রী ইন্দ্রানী পালকেই কাস্ট করা হবে।

আর এই অনুমানেই শিলমোহর পড়ে গিয়েছে। অভিনেত্রী ইন্দ্রানী পালকেই নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা যবে। কিন্তু এর মাঝে আবার একটু সমস্যা দেখা দিয়েছে, কোন প্রোডাকশন হাউস থেকে এই ধারাবাহিকটি দেখানো হবে! যদিও টেন্ট হাউজ প্রোডাকশন থেকেই এটি দেখানো হবে বলে জানা গিয়েছিল।

