“মানুষ শুধু শাশুড়ি বউয়ের ঝগড়া দেখতে চায়”, বর্তমান ধারাবাহিকের প্লট নিয়ে বিস্ফোরক দোলন রায়

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) এক জনপ্রিয় অভিনেত্রী হলেন দোলন রায় (Dolon Roy)। নিজ অভিনয় দক্ষতায় তিনি ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই সমানভাবে সাবলীল। আমরা জানি, পর্দায় আসার আগে তিনি একসময় থিয়েটারে অভিনয় করতেন। সেখান থেকেই বিভিন্ন সিনেমা ও সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী।
পর্দায় তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা তাঁকে অনেক জনপরিচিতি এনে দিয়েছে। ২২ শে ফেব্রুয়ারি ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহন করেন দোলন রায়। ২০২০ সালে ১৬ ই জানুয়ারী দোলন রায় প্রখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা দীপঙ্কর দের (Deepankar De) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীপঙ্কর দের প্রথম পক্ষের দুটি সন্তানও রয়েছে।
মাত্র ৬ বছর বয়সে রেডিওর শ্রুতি নাটকে অংশগ্রহন করেছিলেন অভিনেত্রী। ১৯৯১ সালে তরুন মজুমদারের সিনেমা ‘সজনী গো সজনী’তে তিনি অভিনয় করে ডেবিউ করেন। তারপর একের পর এক সিনেমাতে অভিনয় করেন তিনি। তাঁর করা সিনেমার মধ্যে অন্যতম হল আপন পর, সঙ্ঘাত, চারুলতা, অলীক সুখ এবং দৃষ্টিকোন উল্লেখযোগ্য।
সিনেমার পাশপাশি তিনি বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেন। মন নিয়ে কাছাকাছি, মা তোমায় ছাড়া ঘুম আসেনা, ব্যোমকেশ বক্সী্, বাজলো তোমার আলোর বেনু, আলোয় ভুবন ভরা, প্রভৃতি সিরিয়ালে তিনি দাপটের সঙ্গে কাজ করেন। বর্তমানে ধারাবাহিকের গল্পে এসেছে অনেক পরিবর্তন। সে বিষয়ে তিনি বলেন, এখন যেগুলি দর্শক বেশি চাইছেন, সেগুলি বেশি দেখানো হচ্ছে।
অভিনেত্রী বরাবর নিজের কাজে ১০০% দিয়ে এসেছেন। এরমানে এটা নয়, তাঁর ১০০% দেওয়া মানেই ছবি বা ধারাবাহিক হিট। তাঁর মতে, তাঁর একার পক্ষে পুরো ভুবনের ভার নেওয়া সম্ভব নয়। তবে তিনি যেরূপ টাকা পান, সেরূপ নিজেকে অভিনয়ের মাধ্যমে উজাড় করে দেয়। এর বাইরে হয়তো তাঁর আর কিছুই করার নেই।

