‘আপনি তো অভিনেত্রী, এখানে কেন এসেছেন, কার আমন্ত্রণে এসেছেন?’ পোষ্যর প্রতি হাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অপমানিত দেবশ্রী রায়!

৮০-৯০ দশকের বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। একটা সময়ে অভিনেত্রীকে দেখার জন্যই ভিড় জমত সিনেমা হলে। চুটিয়ে অভিনয় করেছেন সমস্ত প্রথম সারির অভিনেতাদের সঙ্গে, রসায়নও ছিল দারুণ। কিন্তু তারপরে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। রাজনীতির ময়দানে ব্যস্ত ছিলেন দেবশ্রী। দীর্ঘ ১০ বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন।
তারপর জি বাংলার সর্বজয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ফিরেছেন। তারপর অভিনেত্রীকে দেখা গেছে মিঠুন চক্রবর্তীর সাথে শাস্ত্রী ছবিতে। একসময় ৯০ দশকের দেবশ্রী মিঠুন চক্রবর্তীর জুটি, দেবশ্রী তাপস পালের জুটি এতটাই জনপ্রিয় ছিল। তবে বহুদিন হয়ে গেল অভিনেত্রীকে বড় পর্দায় নতুন ছবিতে দেখা যায়নি। কবে আবার অভিনেত্রী ফিরবেন সেই অপেক্ষায় প্রতিদিন দিন গোনেন তার ভক্তরা।
তবে অভিনয় জগতের সাথে দূরত্ব তৈরি হলেও নিজেকে সমাজসেবার কাজে নিযুক্ত করেছেন দেবশ্রী। বহু বছর ধরেই পথ কুকুরদের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। বহুদিন ধরেই তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’র মাধ্যমে পথকুকুরদের জন্য নানা উদ্যোগ নিয়ে এসেছেন। এবার দক্ষিণ কলকাতার এক আবাসনে এক পোষ্য কুকুরের সঙ্গে অন্যায় হওয়া রুখতে গিয়ে চরম অপমানিত হলেন অভিনেত্রী।
দক্ষিণ কলকাতার ফ্ল্যাটের ওই পোষ্য কুকুরকে ঘিরে তৈরি হয়েছে সমস্যা। ওই আবাসনের বাসিন্দার অভিযোগ আদৃজা ও তাঁর স্বামীর উপর নাকি রীতিমতো চড়াও হয়েছিলেন ফ্ল্যাটের বাকি লোকজন। এমনকি তাঁদের গায়ে চকোলেট বোমা ফাটিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। এই আদৃজা হলেন দেবশ্রী রায়ের স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য।
খবর পেয়েই রবিবার বিকেলে ওই আবাসনে হাজির হন দেবশ্রী। কিন্তু তাতে ঝামেলা বাড়ে বই কমেনি। দেবশ্রীর কথায়, ‘এত অপমানিত কোনওদিন হয়নি। ভীষণ দুর্ব্যবহার করা হয়েছে। আমাকে কটাক্ষ করা হয়েছে, ‘আপনি তো অভিনেত্রী এখানে কেন? আর যদি এসে থাকেন, কার আমন্ত্রণে এসেছেন?’ তাঁদের জানিয়েছি, যে গত ১৮-১৯ বছর ধরে পথকুকুরদের জন্য আমার স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। তাদের উপর অত্যাচার হলে বা যদি খবর পাই তারা কষ্ট পাচ্ছে কোথাও, সেখানে আমি হাজির যে যাই। তার জন্য কোনও আমন্ত্রনের প্রয়োজন হয় না আমার।’
আরও পড়ুনঃ সুস্থ হতেই নতুন বিপদের মুখে কমলিনী! আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরেও বচসা চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারপর পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসে। দেবশ্রী আরো জানান, ‘ওই আবাসিকদের অভিযোগ, কুকুরকে নিয়ে নাকি আবাসনের মন্দিরের সামনে ঘোরানো হয় যা অত্যন্ত অন্যায়। আমার প্রশ্ন কীসের অন্যায়? ঈশ্বর কি শুধু মানুষের জন্য? ঈশ্বর কি পশুপাখি, প্রকৃতির জন্য নয়? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, ‘জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর।’ তাহলে? আমি তো বলব, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এমন অন্যায় যেন সবাই করে, বারে বারে করে। আর একটা কথা, ওঁদের আরও সব অভিযোগ আছে এই পোষ্য নিয়ে। সেসবের প্রমাণ চাইতে আবাসনের সিসিটিভি ফুটেজ চেয়েছিলাম। আমাকে জানানো হয়েছে, আবাসনের সমস্ত সিসিটিভি নাকি খারাপ! আমার প্রশ্ন, এই কুকুরের ব্যাপারটা বাদ-ই দিন। যদি ভবিষ্যতে কোনও চোর-ডাকাত এই আবাসনে ঢুকে যায়, তখন কী হবে? যদি এখানে কেউ খুন হয়ে যায়, তখন কী হবে? সিসিটিভি ক্যামেরার নজর না থাকলে তো বিপদ আরও বাড়বে! তাই না?’

