‘কাক ছাঁট দিয়েছেন?’ চুলের নতুন ছাঁট করতেই কটাক্ষের শিকার এক্কাদোক্কা খ্যাত অভিনেত্রী, মোক্ষম জবাব দিলেন তিনিও

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখে দের মধ্যে অন্যতম হলেন অপরাজিতা ঘোষ দাস। বাংলা ইন্ডাস্ট্রিতে সিরিয়াল থেকে সিনেমা তার অবাধ চলাচল। তাকে চেনেন না এমন দর্শক খুবই কম আছেন। তার অভিনয় সত্যিই অসাধারণ। বাকিদের থেকে একেবারে অন্যরকম তিনি। তার কথাবার্তা চালচলন অভিব্যক্তি সবকিছুই বেশ পছন্দ করেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িংও নেহত কম নয়।

এখানে আকাশ নীল-এর মতো কালজয়ী সিরিয়ালের নায়িকা তিনি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকদের মাঝে একটি পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েচেন অভিনেত্রী অপরাজিতা। এছাড়াও আরো অনেক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বর্তমানে এক্কা দোক্কা ধারাবাহিকে অনন্যার চরিত্রে দেখা যাচ্ছে অপরাজিতাকে। সেখানেও তার অসাধারণ অভিনয়ে দিয়ে দর্শকদের মন জয় করেছেন ইতিমধ্যেই।

Ekka Dokka - Watch Episode 212 - Ankita's Thoughtful Plan on Disney+ Hotstar
টলিউডের অভিনেতা অভিনেত্রীরা মাঝে মধ্যেই নিজেদের লুক চেঞ্জ করার জন্য অনেক কিছু করে থাকেন তার মধ্যে নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলাটাও একটি বিষয়। সম্প্রতি নতুন হেয়ারকাট করিয়েছেন অপরাজিতা। কলকাতার এক নামী স্যালোঁ-তে গিয়ে বদলে ফেললেন নিজের লুক। অথচ এই লুকের জেরেই সোশ্যাল মিডিয়ায় নজিরবিহীন কটাক্ষের শিকার অভিনেত্রী। কেউ বলল, ‘পুরো পাখির বাসা’, অনেকে তো ‘মানসিক রোগী’ লাগছে এমন অসংবেদনশীল মন্তব্য করে বসে।

হেয়ার স্টাইল করিয়ে ঘোর বিপত্তিতে পড়েন অভিনেত্রী। অপরাজিতার এই হেয়ার কাটকে ‘কাক ছাঁট’ বলে খিল্লি করলেন অনেকে। সত্যি বলতে তার আগের লোকটি অনেক বেশি পছন্দ ছিল দর্শকদের। তার নতুন হেয়ার কাট টি খুবই অদ্ভুত এবং অগোছালো লেগেছে দর্শকদের। অপরাজিতার অনেক ভক্তও লেখেন, ‘খুব পছন্দের অভিনেত্রী আপনি, তবে এই হেয়ারকাটটা ভালো লাগছে না’। এই ব্যাপারে সেই স্যালোঁর তরফে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানানো হয়, ‘উনি এমনটাই চেয়েছিলেন। চপি অ্যান্ড এজি, এতে সমালোচনার কিছু নেই’।

 

View this post on Instagram

 

A post shared by Jolly Chanda (@jollychandasatinrose)

তার এই হেয়ারকাট নিয়ে এই মুহূর্তে যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তার জীবনে টা নিয়ে দর্শকদেরকে সরাসরি তিনি কিছুই বলেননি। তবে প্রত্যক্ষ ভাবে মুখ না খুললেও পরোক্ষভাবে নিন্দুকদের জবাব দিলেন অপরাজিতা। নিজের সাম্প্রতিক পোস্টে নয়া হেয়ারস্টাইলে জোরহাতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। অনস্ক্রিন ‘হিয়া’ লেখেন- ‘নিজের মতো থাকো, লোকজন দেখুক সত্যিটা, তোমার খামতি, অপূর্ণতা, কতটা অদ্ভূত-আজব অথচ সুন্দর আর সম্মোহিনী শক্তির অধিকারি তুমি’।

Back to top button