টিকল না ৯ বছরের প্রেম, ভালোবাসার টানাপড়নে বার বার আ’ত্ম’হ’ত্যা’র চেষ্টা পর্দার ‘ইন্দিরা’ খ্যাত অভিনেত্রীর, নেন থেরাপিও!

টলি পাড়ায় আমরা যেমন করে দুজন অভিনেতা অভিনেত্রীকে প্রেমে পড়তে দেখি ঠিক তেমনি সেখানে প্রেম ভাঙতেও আমরা হামেশাই দেখে থাকি। তবে বিচ্ছেদের পরিণাম যে এত খারাপ হতে পারে তা এই অভিনেত্রী থেকে না দেখলে হয়ত বিশ্বাস হতো না। বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয় মুখ অভিনেত্রী। তাকে ‘ইষ্টিকুটুম’ (Ishtikutum) ধারাবাহিকে একটি প্রধান চরিত্রে দেখেছেন দর্শক মহল। আর সেখান থেকেই এই অভিনেত্রীকে চেনেন বেশিরভাগ দর্শক।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন প্রায় ১৭ বছর। কালার্স বাংলার ‘ইন্দ্রানী’ (Indrani) সিরিয়ালেও (Bengali Mega Serial) অভিনয় করছেন এই অভিনেত্রী। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন তিনি। এই অভিনেত্রী জানিয়েছেন তিনি বরাবর হাসিখুশি থাকতেই ভালবাসেন। হাতে কাজ থাকলেও যেমন তিনি খুশি থাকেন, তেমনি কাজ না থাকলেও তার দুঃখ থাকে না। কারণ কাজ ছাড়াও জীবনে করার মত অনেক কিছুই আছে। তিনি সেগুলো করতে ভালবাসেন। আর ১৭ বছরের অভিনয় কেরিয়ারে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছেন।

তিনি হলেন সকলের প্রিয় অঙ্কিতা চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছেন তার অভিনয় যাত্রার শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। ‘আগুনের বর্ণমালা’ নামের একটি শো করতেন তিনি। তবে এরপর বড় অফার পেলেও বাড়ির লোকের আপত্তির কারণে তিনি অভিনয় করতে পারেননি। অঙ্কিতা জানিয়েছেন কেরিয়ারের শুরুর দশটা বছর তিনি নাকি অভিনয় নিয়ে সেভাবে সিরিয়াস ছিলেন না।

‘ইষ্টিকুটুম’ সিরিয়ালে তার অভিনীত চরিত্রটি যখন ব্যাপক পেতে শুরু করলো তখন থেকে তিনি অভিনয়টাকে কেরিয়ার করার কথা ভাবলেন। পরে তিনি দামিনী বেনি বসুর কাছে অভিনয় শিখেছিলেন। তবে এই সময় তার ব্যক্তিগত জীবনে তোলপাড় শুরু হয়। তিনি তখন কলকাতার পাশাপাশি মুম্বাইতেও কাজ করার কথা ভাবছিলেন। আর এটা করতে গিয়েই তার ৯ বছরের সম্পর্ক ভেঙে যায়।

ব্যক্তিগত জীবনে তখন তার এতটাই ডিপ্রেশন মনের মধ্যে ভর করেছিল যে তার ওজন কমে ৪২ কেজি হয়ে গিয়েছিল। তিনি বারবার আত্মহত্যার চেষ্টা করতেন। তাকে থেরাপিও নিতে হয়েছিল। কিন্তু তার জীবনের বর দান হিসেবে তিনি পাশে পেয়েছেন তার প্রেমিক তথা স্বামী প্রান্তিককে। এখন অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Prantik Banerjee (@prantikbanerg)

Back to top button