মৃত্যুর সাথে লড়াই করে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! আবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়, কী এমন রোগ বাসা বেঁধেছিল তার শরীরে? নিজেই জানালেন অভিনেত্রী

বিনোদন জগতে আমরা যাদেরকে হরদম দেখতে পাই তাদের মধ্যেই অতি পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অঞ্জনা বসু। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। তার অসামান্য অভিনয় টাবো তাবর তাবর অভিনেত্রীদেরও হার মানাতে বাধ্য। স্টার জলসা থেকে জি বাংলা, বাংলা একাধিক প্রথমসারির বিনোদনমূলক চ্যানেলে কাজ করেছেন তিনি। দর্শকদের একটি বৃহৎ অংশের কাছে তাঁর পরিচিতি ‘পিলু’ ধারাবাহিকের ‘মণি মা’ নামে।

আরো অনেক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। স্টার জলসার ‘বধূবরণ’, জিৎ-শুভশ্রী অভিনীত সুপারহিট সিনেমা ‘অভিমান’এ অঞ্জনাকে দেখেছেন দর্শকরা। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘দিলখুশ’ ছবিটি। তবে অনেকেই জানেন না, কাজ করতে করতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। সেই জন্য বেশ অনেকটা সময় হয়ে গেল ছোটপর্দায় দেখা নেই তাঁর।

এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। তখন সেই সংবাদ মাধ্যমকে অঞ্জনা বলেন, “আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গিও হয়েছিল। আমার ফুসফুস, কিড্নি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না। সেই রোগও ধরে গিয়েছে।”
বোঝাই যাচ্ছে অসুস্থতা তাকে কতটা কাবু করে দিয়েছে। তার দুঃখের সীমা এখানেই শেষ নয়, তিনি আরো বলেন “আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক।” অনেক লড়াই করে তাই মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন সকলের প্রিয় অঞ্জনা বসু।

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার অভিনয় দুনিয়ায় ফিরেছেন ‘পিলু’ ধারাবাহিকের ‘মণি মা’। ফের সিরিয়ালে ফিরেছেন অঞ্জনা। অভিনেত্রীর লুক সেটও হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র শ্যুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা। দীর্ঘদিন পর অঞ্জনার অভিনয় দুনিয়ায় ফেরার খবরে স্বাভাবিকভাবেই খুব খুশি তাঁর অনুরাগীরা। ফের তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে।

