মাঝপথে ধারাবাহিক ছাড়লেন ‘বাংলা মিডিয়ামে’র প্রধান নায়ক, তবে কি বন্ধ হয়ে যাওয়ার জল্পনাই সত্যি হল?

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে ফিরে এসেছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টেছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সেই তালিকায় থাকা ধারাবাহিক গুলির সঙ্গে প্রথম থেকেই বেশ এগিয়ে চলছে ‘বাংলা মিডিয়াম’। তবে প্রতিযোগিতার দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকে ফের নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচার পুরনো জুটিকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছোট পর্দায় কামব্যাক করেছে সম্পূর্ণা লাহিড়ী। সুশান্ত দাসের প্রযোজনায় পরিচালিত হচ্ছে ‘বাংলা মিডিয়াম’। এর আগে তাঁর প্রযোজিত স্টার জলসার ‘কে আপন কে পর’, ‘আলতা ফড়িং’-র মতো ধারাবাহিকগুলি যথেষ্ট সফল।
এই ধারাবাহিকে ইন্দিরা চরিত্রে অভিনয় করছেন তিয়াসা, বিক্রমের ভূমিকায় রয়েছেন নীল এবং সুহানা রূপে দেখা যাবে সম্পূর্ণাকে। ধারাবাহিকে অন্যান্য চরিত্রে রয়েছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। প্রথম থেকে বেশ ভালই চলছিল এই ধারাবাহিক। সম্প্রতি টিআরপিতে ছিটকে গেছে বাংলা মিডিয়াম। আর এরই মাঝে পাওয়া গেল এক মন খারাপ করা খবর। ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন এই ধারাবাহিকের প্রধান নায়ক।
এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কি হতে চলেছে বাংলা মিডিয়াম ধারাবাহিকের পরবর্তী পদক্ষেপ। তবে কি ধারাবাহিকটা শেষ হয়ে যেতে চলেছে নাকি নায়কের ভূমিকায় আসতে চলেছে নতুন কোন অভিনেতা। এসবের উত্তর লুকিয়ে আছে একটি প্রশ্নের মধ্যে। কেন ধারাবাহিক ছাড়ছেন নায়ক?

সেভাবে প্রকাশ না পেলেও এই ধারাবাহিকে কিন্তু জুটির সংখ্যা দুটি। একটি জুটি হল বিক্রম ইন্দিরার, অপরটি হল সম্পূর্ণা রাজার। কিন্তু এই রাজা গোস্বামী অন্য একটি ধারাবাহিকে নবনিতার সাথে জুটি বাঁধতে চলেছেন খুব তাড়াতড়ি। তাই বাংলা মিডিয়াম থেকে বিদায় নিতে চলেছে সুহানার নায়ক রাজা। তাকে আর দেখা যাবে না এই ধারাবাহিকে। ধারণা করা হচ্ছে তার বদলে নতুন অভিনেতা আসতে চলেছে সুহানার বিপরীতে।

