‘আমাকে নিয়ে যারা ট্রোল করে তাদের আমি ভালোবাসি’,’খরিদ্ধি’র রসায়নের বিশেষত্ব থেকে ট্রোলারদের নিয়ে আকপট গৌরব

বেশ কিছুদিন ধরে টিআরপি-র তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছিল গাঁটছড়া ধারাবাহিক। তবে খুব বেশিদিন সেই জায়গা জমল না। তবে বেশ রমরমিয়েই শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক গাঁটছড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল খড়ি ও ঋদ্ধির জুটি। একটা সময়ের পর ধারাবাহিকের গল্পে খানিকটা একঘেয়েমি আসায় খানিকটা নামতে হয়েছিল টিআরপির তালিকায়।

অনেক দিনই হয়ে গেল ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে খড়ি। প্রধান নায়িকার স্থান ফাঁকা। অন্য কোন অভিনেত্রী সেই স্থান পূরণ করলেও দর্শকদের মনে খড়ির জায়গা অন্য কেউ নিতে পারবে না। অভিনেতা গৌরবের কাছেও গাঁটছাড়ার খড়ি আর ঋদ্ধিমানের জুটিটা শুরু থেকেই ভীষণ প্রিয়। আর তার পিছনে কিছু বিশেষ কারণ বর্তমান। আর সেটাই সংবাদ মাধ্যমের নেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি প্রকাশ করলেন পর্দার ঋদ্ধি।

অভিনেতা গৌরব বললেন “আমাদের মাইন্ড সেটআপ টা অনেকটা এক। মানে স্ক্রিপ্ট পড়তে পড়তে হঠাৎ যদি আমার কোন একটা জায়গায় মনে হয় এই জায়গাটা অবাস্তবিক তাহলে সেটা ওরও মনে হতো। আবার ওর যে জায়গা গুলো অনুচিত বলে মনে হতো সেটা আমার মধ্যেও কাজ করতো। আমাদের চিন্তা-ভাবনা গুলো অনেকটাই ম্যাচ করে যায়। ভালো অভিনেতা হলে তো একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের মধ্যে অনেক মিল ছিল তাই আমাদের ইকুয়েশনটাকে আমি ভীষণই মিস করি। “

বর্তমানে পোর্টালে অনেক রকমেরই লেখা বের হয়, যখন ঋদ্ধিমান এর ছেলে হয় তখন সব জায়গায় খবর বেরিয়ে গিয়েছে, বাবা হলেন গৌরব, এগুলো কিভাবে দেখেন অভিনেতা? গৌরব বললেন “আমি এগুলো নিয়ে একদমই চিন্তা করি না, আমার বউ আবার এগুলো নিয়ে খুব ভাবে। সে বলে এসব কী লিখে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে এই সমস্ত জিনিস আমাকে একটুও ভাবায় না আর আমি সেভাবে কমেন্টও পড়ি না।”

ধারাবাহিকে বিন্দিকে নিয়ে যে ট্র্যাকটা বর্তমানে চলছে সেটা কিন্তু দর্শকমহলে বেশ সমালোচিত হচ্ছে, ট্রোল করছে, এই নিয়ে কি ভাবেন অভিনেতা? ঋদ্ধি বললেন “যারা ট্রোল করে তাদেরকে আমি বলবো আই লাভ ইউ টু। আমি মনে করি যারা আমাকে নিয়ে ট্রোল করে তারা প্রত্যেকেই আমাকে ভালবাসে। আর তাই আমাদের বিষয়গুলোকে নিয়ে ভাবে। একজন অভিনেতা হিসেবে আমি তাদের জীবনে এতটাই প্রভাব ফেলতে সক্ষম হয়েছি যে তাদের কিছু জিনিসে খারাপ লাগলে সেটা নিয়ে চর্চা করছে। এতে আমি নিজেকে লাকি মনে করি।”

Back to top button