এইবার বড় পর্দায় অভিকা মালাকার! ‘হোক কলরব’-এ নতুন রূপে দেখা মিলবে অভিনেত্রীর! কোন চরিত্রে দেখা যাবে তাকে?

ছোটপর্দা থেকেই যাত্রা শুরু হয়েছিল অভিকা মালাকারের। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রাণী তাঁকে ঘরের মেয়ের মতো করে তুলেছিল দর্শকের কাছে। সেই পরিচিত মুখটিই এবার বড়পর্দায় একেবারে নতুন রূপে ফিরছেন। রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলরব ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছাত্র আন্দোলনের আবহে তৈরি এই ছবিতে অভীকা থাকছেন ওম সাহানি, রোহন ভট্টাচার্য ও জন ভট্টাচার্যের পাশাপাশি।

প্রথম বড়পর্দার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত অভীকা বলেন, ছবিতে তাঁর চরিত্রটি একেবারে স্বাধীনচেতা ও প্রতিবাদী। নিজের ভয়কে জয় করার শক্তি রয়েছে চরিত্রটির মধ্যে, আর সেই জায়গাটাই তাঁকে সবচেয়ে আকৃষ্ট করেছে। অভীকার কথায়, বাস্তবের অভীকার সঙ্গেই এই চরিত্রের মিল রয়েছে। তাই চরিত্রে ঢোকার জন্য তিনি ওয়ার্কশপে বাড়তি যত্ন নিয়েছেন, যাতে পর্দায় চরিত্রটি সত্যি হয়ে ওঠে।

অভীকা জানান, ছোটপর্দার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি আপাতত বিভিন্ন মাধ্যমে কাজ করার ইচ্ছা রাখেন। বলিউডে পকেট মে আসমান দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। হাতে এসেছিল আরও বেশ কিছু হিন্দি ধারাবাহিকের প্রস্তাব, এমনকি একতা কাপুরের নাগিন ৭–এর অফারও ছিল তাঁর কাছে। তবে হোক কলরব–এর শুটিংয়ের জন্যই সেই সুযোগগুলিকে আপাতত পাশে রাখতে হয়েছে।

এখন অভীকা আরও বেশি মনোযোগী চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। তিনি জানান, তাড়াহুড়ো করে কোনও কাজে জড়াতে চান না। ওটিটি, ধারাবাহিক—দুই ক্ষেত্র থেকেই নতুন প্রস্তাব আসছে, তবে যে চরিত্র তাঁর অভিনয়-পরিচয়ের নতুন দিক তুলে ধরবে, আপাতত সেই সুযোগের অপেক্ষাতেই তিনি।

আরও পড়ুনঃ মা বলতো মেয়েদের আবার জন্মদিন কিসের? তাই ছোটবেলায় এসব কিছুই হয়নি…’- ছোট থেকে না পাওয়াকেই মেনে নিয়েছেন অভিনেত্রী! পর্দা থেকে রাজনীতি, কেমন আছেন লকেট চট্টোপাধ্যায়?

যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে থাকছে একঝাঁক নতুন প্রজন্মের মুখ। রোহন, ওম, জনের পাশাপাশি দেখা যাবে দেবদত্ত রাহা, আরও অনেক পরিচিত অভিনেতাকে। বিশেষ চরিত্রে থাকছেন সাংসদ পার্থ ভৌমিক এবং শাশ্বত চট্টোপাধ্যায়। সব মিলিয়ে বড়পর্দায় অভীকার এই নতুন যাত্রা নিয়ে উত্তেজনা তুঙ্গে তাঁর অনুরাগীদের মধ্যে।

Back to top button