‘এমনটা আগে কখনো দেখিনি, ভিডিওটা করতে বাধ্য হলাম!’ ভরদুপুরে শুটিং সেটে পৌঁছে অবাক অভিনেত্রী! ক্যামেরাবন্দী করে সেই দৃশ্য দেখালেন সোহিনী সান্যাল!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম পরিচিত মুখ সোহিনী সান্যাল (Sohini Sanyal)। দীর্ঘ কয়েক বছর ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মা হোক বা শাশুড়ি সব ধরণের চরিত্রেই তাঁর অভিনয় সাবলীল। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’-তে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি অভিনয়ের বাইরে একটি সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। নিজের ফেসবুক প্রোফাইল থেকে তিনি এমন এক আশ্চর্যের কথা শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়।
সোহিনী সান্যালের অভিনয়ের কেরিয়ার বেশ দীর্ঘ এবং বৈচিত্র্যময়। কেরিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক হিট ধারাবাহিকে কাজ করেছেন। ‘বকুল কথা’, ‘আপনজন’, ‘অগ্নিজল’ বা ‘অপরাজিতা’-র মতো জনপ্রিয় মেগা সিরিয়ালে তাঁর পারফরম্যান্স আজও দর্শকদের মনে গেঁথে আছে। বিশেষ করে ‘বকুল কথা’ ধারাবাহিকে উষসী রায়ের মায়ের চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানেও তিনি বাংলা সিরিয়ালের অবিচ্ছেদ্য অংশ। কাজের ফাঁকে সুযোগ পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন এই মিষ্টি অভিনেত্রী।
পর্দার মতো ব্যক্তিগত জীবনেও সোহিনী খুবই প্রাণোচ্ছ্বল এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তিনি শুটিং ফ্লোরের মজার ভিডিও বা ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কিন্তু সম্প্রতি তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তা নিছক কোনো মজার ভিডিও নয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শুটিং সেটে পৌঁছে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা তাঁর সারা জীবনেও কখনো ঘটেনি। ভিডিওটি পোস্ট করার সময় অভিনেত্রীর গলায় স্পষ্ট উত্তেজনার রেশ পাওয়া যাচ্ছিল। তিনি নিজে যে ঘটনায় এতটা বিস্মিত হতে পারেন, তা তাঁর অনুরাগীরা আগে কখনো ভাবেননি।
সোহিনীর পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এটি একটি আশ্চর্যের ঘটনা এবং অলৌকিক বললেও কম বলা হয়। সাধারণত আমরা রূপকথার গল্পে বা কল্পবিজ্ঞানের সিনেমায় যা দেখি, অভিনেত্রী তার চাক্ষুষ প্রমাণ পেয়েছেন নিজের কর্মস্থলে। শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাতই তিনি আকাশের দিকে তাকিয়ে থমকে যান। মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দি করেন সেই দৃশ্যটি। ভক্তদের কৌতূহল বাড়িয়ে অভিনেত্রী প্রথমে বিস্তারিত কিছু না জানালেও শেষে রহস্য ফাঁস করেন।
আরও পড়ুনঃ কমলা নিবাসে নতুন মোড়! মুখোমুখি পল্লবী-আদিত্য! দুজনের আসল পরিচয় কি আসবে প্রকাশ্যে? দুর্ধর্ষ আজকের পর্ব
আসল ঘটনাটি ঘটেছিল বেলা ঠিক ১১টা নাগাদ। সোহিনী ভিডিওতে দেখান, ভরদুপুরে প্রখর রোদের মাঝে আকাশের একদিকে যখন সূর্য জ্বলজ্বল করছে, ঠিক তাঁর পাশেই স্পষ্টভাবে দৃশ্যমান পূর্ণিমার মতো উজ্জ্বল চাঁদ! সাধারণত সূর্যাস্তের সময় বা ভোরের দিকে চাঁদ-সূর্যকে একসাথে দেখা গেলেও, খটখটে দুপুর ১১টায় এমন দৃশ্য দেখা অত্যন্ত বিরল। অভিনেত্রী অবাক হয়ে বলেন, “আমি সত্যিই আশ্চর্যের বিষয় ঘটনাটি পুরো ভিডিও না করে থাকতে পারলাম না। দুপুর বেলা এভাবে চাঁদ এবং সূর্য পাশাপাশি অবস্থান করছে এমন অলৌকিক কাণ্ড আগে কোনোদিনও দেখিনি বা শুনিনি।” প্রকৃতির এই বিরল খেয়াল দেখে সোহিনী সান্যাল এবং তাঁর সহকর্মীরা রীতিমতো স্তম্ভিত।

