স্টার জলসার ‘ফুলঝুরি’ চলে এলো জি বাংলায়, এবার টেলিভিশনে চার কন্যার গল্প, মানালি সৌমিলির সঙ্গে ফিরছেন দুই জনপ্রিয় অভিনেত্রী জেনে নিন কারা?

নতুন ধারাবাহিক মানেই দর্শকদের জন্য বিনোদনের খনি, যেখান থেকে ভরপুর আনন্দ পেয়ে থাকেন বিনোদনপ্রেমী দর্শকরা। তারা প্রতিদিন ফলো করেন কোন ধারাবাহিককে কোন নতুন মুখ আসতে চলেছে, কোন কোন নতুন ধারাবাহিক কোন কোন চ্যানেলে আসতে চলেছে এই সবকিছুই। অবসর জীবন যাপনে বিনোদনই তো মানুষের একমাত্র সঙ্গী। সেই বিনোদন প্রেমী দর্শকদের জন্য এবার আসতে চলেছে এক নতুন ধারাবাহিক যা অন্য সমস্ত ধারাবাহিকের থেকে অনেকটা আলাদা।
ধারাবাহিকের বিষয়বস্তু শুনে যা বোঝা যাচ্ছে তাতে এই ধারাবাহিক আমাদের এক অনন্য বার্তা দিতে চলেছে, সেটা হল এই সমাজে নারী অমূল্য। সত্যিই তো তাই, হাজার মূল্য দিলেও নারীর অবদান, এই প্রকৃতিতে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি তবে গল্প হতে চলেছে চারকন্যার কাহিনি নিয়ে। খবর শুনেই বেশ উৎসাহ প্রকাশ করছেন দর্শকরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই চার কন্যার বেশে কোন কোন অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে ধারাবাহিকে।
এই চার কন্যারা হলেন মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় এবং সৌমিলি বিশ্বাস। এই চারজনকে নিয়েই শুরু হতে চলেছে ধারাবাহিকের যাত্রা। এই চার অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধারাবাহিকে কখনো নেগেটিভ আবার কখনো পজিটিভ ভূমিকায় দেখেছি। এইবার একসঙ্গে এনাদের দেখা যাবে ছোট পর্দায়। চার জন মেয়ের গল্প নিয়ে এই ধারাবাহিক।
প্রত্যেকের চরিত্র এবং রূপ আলাদা। তার সঙ্গে প্রত্যেকের সমস্যাও ভিন্ন ভিন্ন প্রকৃতির। ‘ধুলোকণা’র পর মানালিকে কোন চরিত্রে দেখা যায়নি। দর্শকরা ভীষণভাবে অপেক্ষা করছিলেন কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি। দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এইবার চারকন্যার মধ্যে এক কন্যা হয়ে ফিরছেন মানালি। তার লুক সেট হয়ে গিয়েছে। তিন বছর পর ছোট পর্দায় ফিরছেন বাসবদত্তা। তিনি জানিয়েছেন তা ইতিমধ্যে লুক সেট হয়ে গিয়েছে তার। তবে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি। এর আগে মন নিয়ে কাছাকাছি ধারাবাহিকে অসাধারণ অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।
চার কন্যার আরেক কন্যা হলেন স্নেহা। ধারাবাহিকে একটি প্রতিবাদী মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই চ্যানেলেরই ‘লালকুঠি’তে শেষ বার দেখা গিয়েছিল তাঁকে। ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল’-এ স্নেহার কাজ প্রশংসিত হয়েছে। তাঁর কথায়, “ছোট পর্দায় নেগেটিভ চরিত্র করতে আর ভাল লাগছে না। এমন চরিত্র করতে চাই, যা দর্শকের মনে ছাপ ফেলবে। চারটে মেয়ের মধ্যে আমার চরিত্রটা মুখরা, ঠোঁটকাটা স্বভাবের।” এবং আরেক কন্যা হিসেবে দেখা যেতে চলেছে সৌমিলি বিশ্বাসকে। এই মুহূর্তে সৌমিলিকে দেখতে পাওয়া যাচ্ছে রামপ্রসাদের রানী ভবানীর ভূমিকায়। জানতে পারা গেছে এই ধারাবাহিকে থাকবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। জুন মাসে শুটিং শুরু হওয়ার কথা।

