সৃজনের অসুস্থতায় পরিবর্তন হয়ে যাচ্ছে পর্ণার জীবন, বদলে যাচ্ছে মূল নায়ক, গল্পে এলো নতুন মোড়!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।
খুব সাধারন একটি গল্প নিয়ে পথ চলা শুরু করেছিল নিম ফুলের মধু ধারাবাহিকটি। গল্পের নায়িকা কিভাবে নিজেকে নিজের শ্বশুরবাড়ির প্রতিকূলতার সাথে মানিয়ে নিয়ে সংসার করে, সেটাই ছিল এই ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু। তবে এর মাঝে ঘটে গেছে বহু অপ্রীতী জনক ঘটনা।
ধারাবাহিকের শুটিং চলাকালীন এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের জেরে গুরুতর আহত হন ধারাবাহিকের নায়ক রুবেল দাস। যার দরুন তার পা ভেঙে যায় এবং বেশ কিছু দিন প্রায় মাঝখানেক তাকে নিজের বাড়ি থেকে শুটিং চালাতে হয়। ভক্তদের চাহিদা পূরণ করতে নায়ক পরিবর্তন করেননি ধারাবাহিক কর্তৃপক্ষ।
ফের তার সাথে ঘটে গেল আরেক দুর্ঘটনা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গোটা পুজো হসপিটাল এর বেডে কাটালেন তিনি। এখন অব্দি পুরোপুরি সুস্থ হতে পারেননি অভিনেতা। তার বারংবার এমন শারীরিক গোলযোগ ধারাবাহিকের শুটিংকে বেশ বিপাকে ফেলছে। শোনা গেল ধারাবাহিকে প্রবেশ করতে চলেছে এক নতুন নায়ক। তবে কি সৃজন চরিত্রে রুবেল দাসের জায়গায় আসতে চলেছেন তিনি?

মুকুট শেষ হতেই সেই ধারাবাহিকের এক অভিনেতা এইবার প্রবেশ করছেন নিম ফুলের মধু ধারাবাহিকে। তবে সৌভাগ্যবশত সৃজনের জায়গা নিতে আসছেন না তিনি। রুচিরার সাথে চয়নের সম্পর্কের যে ভাঙ্গন দেখা দিয়েছে সেই সূত্র ধরেই এইবার রুচিরার নতুন নায়ক রূপে ধারাবাহিকে প্রবেশ করছেন এই অভিনেতা। তবে তাকে পজিটিভ চরিত্রই দেখা যাবে বলে জানা যাচ্ছে।

