বিয়ের দু’বছর পর নীল তৃণার ঘরে নতুন অতিথি, খুশির খবর নিজেই ভক্তদের সাথে শেয়ার করে নিলেন অভিনেত্রী

বেশ কিছুদিন আগে টলিপাড়ায় জোর গুঞ্জন চলছিল প্রেম ভেঙেছে ‘তৃণীল’-এর। তাঁদের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙনের পথে। নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। দুজনে প্রায়ই একে অপরের সঙ্গে ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন।
তবে মাঝে হঠাৎই একে অপরের সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যেতে দেখা গিয়েছিল। এমনকি তৃণার জন্মদিনেও নীলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে কিছু পোস্ট করতে দেখা যায়নি। এরপর জন্মদিনে আবার অসুস্থ হয়ে পড়েন তৃণা সাহা। এখানেই ঘটনাক্রমের শেষ নয়, বিবাহবার্ষিকীতে তৃণাকে না নিয়েই দুবাই উড়ে যান নীল। আর এসবের পরই নীল-তৃণার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরপরই গুঞ্জন, লোকজনের ‘ফিসফাস’ কথা বন্ধ করতে ভ্যালেন্টাইনস ডে-তে তৃণার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন নীল ভট্টাচার্য। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘ভ্যালেন্টাইন্স স্পেশ্যাল…কারণ আজকাল পোস্ট দেওয়াটা খুব জরুরি… তা না হলে তো আবার লোকজন আর্টিকেল লিখতে শুরু করবে’। যদিও নীলের সেই পোস্টের জবাবে কোনওরকম মন্তব্য করেননি তৃণা। কিংবা অভিনেত্রীর তরফে ‘লাইক’ও আসেনি পোস্টে। তাই নীলের পোস্টের পরও নীল-তৃণার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছেই।
এদিকে এবিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীল বলেন, ‘ছবি না দিলে আজকাল অনেক কথা হয়, দেখতে পেলাম। ইনস্টাগ্রামে খুশি না দেখালে ধরে নেওয়া হয় সে খুশি নেই।’ নীল-তৃণার বিচ্ছেদের খবর কি তবে শুধুই রটনা? একথায় নীল বলেন, ‘বহুদিন সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দিইনি, আর মানুষ সম্পর্ক ভাঙার গসিপ শুনতে ভালোবাসেন’। ছড়িয়ে পড়া গসিপ প্রসঙ্গে নীলের বক্তব্য তাঁর মনে হয়, এটা তাঁদের পেশারই অঙ্গ।
তারপর থেকে বহুদিন ধরেই তেমন কোনও সংবাদ পাওয়া যায়নি নীল তৃণার। দুজনেই ব্যস্ত দুজনার জীবন নিয়ে। নীল বর্তমানে ব্যস্ত তার বাংলা মিডিয়াম ধারাবাহিক নিয়ে। আর তৃণা সাহার বলিঝড় ধারাবাহিকটি সম্প্রতি শেষ হয়েছে। হয়তো ইতিমধ্যে নতুন কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে আজ সেসব নিয়ে কোন কথা নয়, আজ জানাবো বিয়ের দু বছরের মাথায় নীল তৃণার ঘরে আসা এক নতুন অতিথির বিষয়। বিচ্ছেদের সমস্ত জল্পনাকে মিথ্যা করে বেশ সুখেই আছেন তারা। বর্তমানে একটি ছোট্ট পোষ্য নিয়ে এসেছেন তাদের বাড়িতে। সেই ছোট্ট কুকুরটিকে নিয়েই একসঙ্গে নীল তৃণা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন। তাদের সুখী জীবনযাপন দেখে খুশি তাদের ভক্তরাও।
View this post on Instagram

