আবার মিঠাইতে নতুন মুখ! শেষের পথে ধারাবাহিক তারপরেও একের পর এক নতুন চমক, নতুন অভিনেত্রীর চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে

দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের আনন্দ দিয়ে আসছে মিঠাই। বর্তমানে গল্প একেবারেই শেষের দিকে। খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে মিঠাই আর এর পরিবর্তে আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক ফুলকি। আমরা দেখেছি ধারাবাহিক যত শেষের দিকে এগোই গল্প তত ছোট হয়ে আসে।
অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যা কমতে থাকে খুব অল্পের মধ্যে শেষ করা হয় গল্পটা। কিন্তু মিঠাইয়ের ক্ষেত্রে দেখা গেল তার ব্যতিক্রম। গল্প যত শেষের দিকে এগোচ্ছে ততই বাড়ছে ধারাবাহিকের চমক। রোজ রোজ নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে মিঠাই। আর সেই চমক দেখতে টেলিভিশনের পর্দার সামনে ভিড় করছে দর্শকরা।
কিছুদিন আগেই দেখা গিয়েছে ধারাবাহিকে রোহিনী নামের একটি চরিত্র নতুন আবির্ভাব ঘটেছে। এরপর তাকে নিয়ে ঘটে গেছে অনেক কাণ্ডকারখানা। তার জন্যই মিঠাই আর সিডের সম্পর্কটা আবার ঠিক আগের মত হয়ে গিয়েছে। এবার জানা গেল আরো এক নতুন অভিনেত্রী অংশ নিতে চলেছেন মিঠাই ধারাবাহিকে। মিঠাই ধারাবাহীকে আসতে চলেছে আরো এক জনপ্রিয় অভিনেত্রী মৌলি দত্ত।
এই অভিনেত্রীকে আমরা পূর্বে আলতাফড়িং এছাড়াও অপরাজিতা অপু প্রভৃতি ধারাবাহিকের দেখতে পেয়েছি। আজকের দিনে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী তাদের সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকেন। সম্প্রতি তিনি তা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেন যেখানে তিনি লেখেন “সামথিং নিউ কামিং সুন মিঠাই”, যার বাংলা করলে হয় নতুন কিছু আসতে চলেছে মিঠাই তে।

আর এই স্টোরি সামনে আসার পর দর্শকদের মাথাতেও ঘুরছে একাধিক প্রশ্ন। কেউ কেউ ভাবছেন নিপা আর রুদ্রের মাঝখানে হয়তো আসতে চলেছে এই অভিনেত্রী। আবার কেউ মনে করছেন মিঠাই অসুস্থ বেশ কিছুদিনের জন্যই অবসর নেবেন তিনি তাই গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দর্শকদের ব্যস্ত রাখতেই এই নতুন অভিনেত্রী কে আনা হচ্ছে ধারাবাহিকে। তবে আসল তথ্য এখনো অব্দি সামনে আসেনি। কোন চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী মৌলিক জানতে হলে ধৈর্য ধরতে হবে দর্শকদের এবং নজর রাখতে হবে মিঠাই ধারাবাহিকে।

