জি বাংলার জনপ্রিয় শো-এর স্টুডিও পু’ড়ে ছা’ই! অনির্দিষ্টকালের জন্য ব’ন্ধ শুটিং!

সপ্তাহের একেবারে শুরুতেই ঘটে গেল ভয়ংকর অগ্নিকাণ্ড। আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল অত্যন্ত জনপ্রিয় একটি স্টুডিয়ো। শোকের ছায়া নেমে এলো টলিপাড়ায় (Tollywood)। ঘটে গেলো এক অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতির সম্মুখীন হলো জি বাংলা (Zee Bangla)। তবে কি বন্ধ হয়ে যেতে চলেছে জনপ্রিয় ধারাবাহিকের (Bengali Serial) শুটিং?
বাংলা বিনোদনের (Bengali entertainment) একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। বর্তমানে এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলির সম্প্রচারিত হচ্ছে প্রত্যেকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি জি বাংলা চ্যানেলটির নাম উজ্জ্বল করছে। কিন্তু হঠাৎ করেই এই তপ্ত গ্রীষ্মের দিনে তেতে উঠল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এর স্টুডিও।
জলে পুড়ে ছাই হয়ে গেলো রাজারহাটের ডিআরআর স্টুডিও। এই স্টুডিওকে বেশিরভাগ মানুষ ‘রামবাবুর বাগান’ নামে চিনে থাকবেন। এই স্টুডিওটিকে জি বাংলায় সম্প্রচারিত অনুষ্ঠান গুলির অন্যতম কার্যালয় বললেও ভুল হবে না। হঠাৎ করেই অগ্নি দগ্ধ হয়ে একেবারে ছারখার হয়ে গেল এই স্টুডিও। ঠিক কি কারণে এমন দুর্ঘটনার সম্মুখীন হলো জি বাংলা? বাইরের বর্ধিত তাপমাত্রাই কি এর অন্যতম কারণ?
জি বাংলার এই স্টুডিয়োতেই বাংলার জনপ্রিয় সব রিয়্যালিটি শোয়ের শুটিং হয়ে থাকে। যেমন ‘দাদাগিরি’ থেকে ‘দিদি নম্বর ওয়ান’, ‘সারেগামাপা’-র মতো শোয়ের শুটিং সম্পাদিত হয় এই স্টুডিওতে। আর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গাতেই ধরলো আগুন। এটা নিঃসন্দেহে জি বাংলার জন্য একটি অপূরণীয় ক্ষতি। অগ্নিকাণ্ড শুরু হয় সকাল থেকেই।
আরো পড়ুন: শ্যামলীর শিক্ষাগত যোগ্যতা শুনে অবাক অনিকেত! নিজেকে প্রতিষ্ঠিত করার দারুন সুযোগে পেল সে!
সকাল সাড়ে ১১টা নাগাদ দু’টি মেকআপ ভ্যানে আগুন লাগে। যতদূর জানা যাচ্ছে স্টুডিওর ক্যান্টিন থেকেই নাকি আগুন ছড়িয়ে যায় মেকআপ ভ্যানে। চোখের নিমিষে দুটি ভ্যান পুড়ে ছারখার হয়ে যায়। কথা ছিল, সোমবার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শোয়ের শুটিং করা হবে। এই মুহূর্তে আদৌ শুটিং সম্ভব হবে কিনা বা কোথায় হবে সেই নিয়ে কোন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জানা যাচ্ছে এই ঘটনায় কেউ প্রাণ হারাননি আর এটাই একমাত্র মন্দের ভালো। দমকলের ৩ টি ইঞ্জিন এসে এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

