সৌমিতৃষার ভিডিওতে খারাপ মন্তব্য! “কোনো ফ্যান বেস ঠিক কতটা টক্সিক আর নোংরা মানষিকতার হতে পারে”, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিন্দুকদের ধুয়ে দিলেন এক মিঠাই ভক্ত

বর্তমানে বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার মিঠাই ধারাবাহিক থেকে তার জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি পায় যে সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়িং এখন বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তুলনা করা যায়। মিঠাই ধারাবাহিকের আগেও তিনি বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন কিন্তু মিঠাই চরিত্রতেই তাকে মানুষ অত্যন্ত ভালোবেসেছেন।
টিভির পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সৌমিতৃষা অত্যন্ত জনপ্রিয়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি কোনো ফটো এবং ভিডিও পোস্ট করলে সেখানে প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা। আর প্রায় প্রতিদিনই নিজের ফটো এবং রিলস্ ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। কখনো নিজের করা রিলস্ ভিডিও আবার কখনো বন্ধুদের সাথে করা ভিডিও সবকিছুই অভিনেত্রী শেয়ার করেন ভক্তদের সাথে।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে তার দুই বন্ধু রয়েছে যারা তার খুবই কাছের। আর তারা দুজনেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। একজন হলেন অভিনেতা সায়ক চক্রবর্তী এবং অন্যজন হলেন অভিনেতা রিয়াজ লস্কর। দুজনের সাথে নানা রকম রিলস্ ভিডিও ফটো অনেক কিছুই শেয়ার করেন অভিনেত্রী। তবে সম্প্রতি রিয়াজের সঙ্গে একটি ভিডিও পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় বেঁধে গেছে হৈচৈ।

প্রসঙ্গত অভিনেতা রিয়াজ লস্করকে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ধারাবাহিকে কুনালের চরিত্রে অভিনয় করে তিনি অত্যন্ত প্রশংসা কুড়িয়েছেন দর্শকমহলে। এবার তার সঙ্গে সৌমিতৃসার রিলস ভিডিও নিয়ে নানা রকম চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। একটি জনপ্রিয় হিন্দি গানে দুজনে মিলে রিলস করেছে।
View this post on Instagram
আর সেখানেই নিন্দুকরা নানা রকমের খারাপ মন্তব্য করেছে এবং তাদের সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন তুলেছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এক মিঠাই ভক্ত লিখেছেন, “গতকাল রিয়াজ(গাটছড়া সিরিয়ালের কুনাল)একটা রিল ভিডিও পোস্ট করেছে সৌমির সাথে। কমেন্ট গুলা পড়লেই বুঝতে পারবেন সবাই কোনো ফ্যান ব্যাজ ঠিক কতটা টক্সিক আর নোংরা মানষিকতার হতে পারে।
সৌমি কি বাচ্চা নাকি যে তার সাথে রিয়াজ বাজে ভাবে ভিডিও করবে আর সে কিছু বুঝবে না।
আর ভিডিও তে তেমন বাজে কিছুই নেই।”

