এযে দিনে দুপুরে ডাকাতি? বাড়ি বয়ে এসে সায়কের গলার সোনার চেনের দিকে হাত বাড়ালো কে?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) এখন অভিনয়ের চেয়ে নিজের ইউটিউব ব্লগের (Youtube) মাধ্যমেই দর্শকদের ড্রয়িংরুমে বেশি যাতায়াত করেন। সম্প্রতি তার ভ্লগে ধরা পড়ল এক বিস্ফোরক দৃশ্য। সায়কের বাড়িতে হাজির হয়েছিলেন তার দীর্ঘদিনের প্রিয় বন্ধু সুকান্ত কুণ্ডু। উল্লেখ্য, সুকান্ত ও অনন্যার বিয়ের সানাই বাজতে আর বিশেষ দেরি নেই। কিন্তু শুভ পরিণয়ের আগেই বন্ধুর বাড়িতে গিয়ে এক চরম বিবাদে জড়িয়ে পড়লেন সুকান্ত।
তাদের বন্ধুত্বের প্রধান আকর্ষণ হলো একে অপরকে খ্যাপানো। সায়কের ভ্লগে প্রায়ই দেখা যায় তারা একে অপরের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন বা হাস্যকর কোনো দাবি তুলছেন। এই খুনসুটিগুলোই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু হঠাতই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ কি হলো দুজনের মধ্যে।
সুকান্ত সায়কের বাড়িতে আসতেই সেখানে উপস্থিত হন সায়কের মা। বড়দের আশীর্বাদ নিতে গিয়েই বাঁধে বিপত্তি। সায়ক আচমকাই অভিযোগ তোলেন যে, সুকান্ত কোনো ‘প্রণামী’ বা উপহার ছাড়াই সায়কের বাড়িতে এসেছে। সায়কের সাফ কথা বিয়ের আগে বাড়িতে খালি হাতে আসা অপরাধ। পাল্টা জবাব দিতে ছাড়েননি সুকান্তও। তিনি দাবি করেন, প্রণামী দেওয়ার আগে বন্ধুর কাছ থেকে বড়সড় ‘বিয়ের উপহার’ বুঝে নিতে চান তিনি। এই উপহার আদান-প্রদান নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক।
তর্কাতর্কি যখন তুঙ্গে, তখন সুকান্ত সরাসরি সায়কের কাছে সোনার গয়না উপহার হিসেবে দাবি করে বসেন। আকাশছোঁয়া সোনার দামের কথা মনে করিয়ে দিয়ে সায়ক যখন পিছিয়ে আসতে চান, তখনই সুকান্ত ফাঁস করে দেন সায়কের এক গোপন তথ্য। তিনি জানান, সায়ক নাকি সোনার দোকানে সারা বছরের জন্য বিশেষ ‘স্কিম’ করে রেখেছেন, অর্থাৎ বন্ধুর পকেটে টান পড়ার কোনো কারণ নেই।
আরও পড়ুনঃ পরিবারের চক্রান্তে দিশেহারা মিঠি! কৃষাণু কি পারবে সত্যিটা জানতে? দুর্ধর্ষ আজকের পর্ব
এমনকি কথা কাটাকাটির এক পর্যায়ে সুকান্ত মজা করে সায়কের গলার সোনার চেনটির দিকেও হাত বাড়ান। পরিস্থিতি দেখে উপস্থিত সায়কের মা-ও বেশ অবাক হয়ে যান। তবে ঘাবড়ানোর কিছু নেই, পুরো ঘটনাটিই ছিল দুই বন্ধুর মধ্যকার নির্মল মজা ও লেগ-পুলিং। সায়ক ও সুকান্তর বন্ধুত্ব এতটাই গভীর যে, একে অপরের সাথে এমন খুনসুটি তাদের নিত্যদিনের সঙ্গী। যদিও ভিডিওর শুরুতে মনে হয়েছিল সত্যিই হয়তো কোনো অশান্তি হচ্ছে, কিন্তু শেষমেশ হাসিমুখেই শেষ হয় ভ্লগটি। বিয়ের আনন্দ আর বন্ধুর সাথে আড্ডার এই মুহূর্তগুলো সায়কের ভক্তরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন।

