বৌভাতটা কার সঙ্গে কার? পার্বতী নতুনের, নাকি নতুন কমলিনীর? হাটে হাঁড়ি ভাঙলো স্বতন্ত্র! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

Aparajita Ghosh Das

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে হঠাৎ করেই নতুন এক ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাদের গ্রামের বাড়িতে পার্বতী নামের এক মেয়ে নতুনের স্ত্রী বলে নিজেকে দাবি করছে। যদিও নতুন বহুবার সবাইকে বোঝানোর চেষ্টা করেছে তাদের বিয়ে হয়নি পার্বতী মিথ্যে বলছে। কিন্তু কেউই নতুনের কথা বিশ্বাস করেনি। এদিকে টিউমার অপারেশন হয়েছে কমলিনীর। সবমিলিয়ে এখন রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে সকলের জীবনের উপর দিয়ে। নতুন এত দিন পর্যন্ত পার্বতীকে অস্বীকার করেছে, এই বিয়েটা অস্বীকার করেছে কিন্তু হঠাৎ করেই বর্তমানে পার্বতীকে মেনে নিতে শুরু করেছে নতুন।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নতুন কমলিনীর সামনেই জানছে সে তার বৌভাতের আয়োজন ধুমধাম ভাবে করবে। কিন্তু আদৌ বৌভাতটা কার সঙ্গে হবে সেটাতেই উঠছে প্রশ্ন। একাংশ দর্শকের ধারণা নতুন আইনি সমস্ত কাগজপত্রের কমলিনীকে সই করানোর বাহানায় তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিয়েছে। আবার কেউ কেউ ধারণা করছে হয়তো পার্বতীকেই বাধ্য হয়ে মেনে নিয়েছে নতুন।

আরও পড়ুনঃ জীবন বাঁচাতে অন্ধকার জীবনে পা রাখলো পারুল! রূপ বদলে অন্ধকারে মিশে গেলো সে! রায়ানকে পাশে পাবে তো নায়িকা?

কিন্তু বেশিরভাগ দর্শকেরাই ধারণা করছে পরবর্তী এপিসোডে দেখানো হবে কমলিনীর সাথেই নিজের বৌভাতের আয়োজন করেছে নতুন। তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিয়েছে সকলের আড়ালে। যদিও এই গোটাটাই দর্শকদের ধারণা। কি হবে আগামী পর্বে সেটা এখনো জানা যায়নি। তবে যদি কমলিনীর সঙ্গে নতুনের বৌভাতের অনুষ্ঠান হয় তাহলে কেমন লাগবে আপনাদের?

Back to top button