তুষার তীর্থকে শায়েস্তা করতে আবার একসাথে মাঠে নামলো কৌশিকী জগদ্ধাত্রী, কিন্তু রাগের মাথায় চরম ভুল করে ফেললো জ্যাস!

এই মুহুর্তে জি বাংলার (Zee Bangla) সবচাইতে জনপ্রিয় ধারাবাহিকটি হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। এখন প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় এই ধারাবাহিকের স্থান থাকে অনুরাগের ছোঁয়ার পরেই। শুরুর দিন থেকেই ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। অত্যাধুনিক এবং আকর্ষণীয় প্লট, রহস্য মিলেমিশে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে জগদ্ধাত্রীকে।
যতই সর্বগুণ সম্পন্ন হোক না কেন মানুষ মাত্র ভুল তো হবেই। আর এইবার এক বিরাট বড় ভুল করে বসলো জ্যাস সান্যাল। এ দিনের পর্বে দেখা যায় তিন্নির বিষয়টা নিয়ে জগদ্ধাত্রী আসে কৌশিকী মুখার্জির কাছে। কৌশিকীকে সবটা খুলে বলে জগদ্ধাত্রী। তুষার তীর্থ ঠিক কী কী করার কথা বলেছে এবং সেগুলি করলে তিন্নির কঅবস্থা হবে সেই সবই জানায় তাকে। তখন কৌশিকী বলে সে তার সংবাদপত্রে মিথ্যে খবর ছাপতে পারবে না তাই এবার অন্যভাবে ওদের জব্দ করতে হবে আর সেই জন্যই মাঠে নেমে পড়ে জগদ্ধাত্রী আর কৌশিকী।

সেই সময় তাদের বাড়িতে এসে হাজির হয় মেহেন্দির মা। মেহেন্দিকে দেখে আনন্দে আত্মহারা সে। জগদ্ধাত্রীকে কিন্তু একদমই পছন্দ করেনা তার সত মা। জগদ্ধাত্রী আসা মাত্রই তাকে তার মা বলে ওঠে “এই মেয়েটা বাড়িতে থাকতে আমাদের জ্বালিয়েছে আর শ্বশুর বাড়িতে এসে মেহেন্দিকে জ্বালাচ্ছে।” শুনেই জলে চোখ ভরে যায় জগদ্ধাত্রীর। কৌশিকী এসে বলে চোখের জল এনে কিছু হবে না জগদ্ধাত্রীর বেশ ছেড়ে এবার জ্যাস বেশ ধরতে হবে।
এরপর জগদ্ধাত্রী থানায় চলে আসে এবং দেবুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে অনেকক্ষণ ধরে অনেক রকম ভাবে জিজ্ঞাসাবাদ করার পরেও দেবু কিছুই বলতে চায় না তখন সাধুদা এসে বলে তাদের কোর্টে নিয়ে যেতে হবে। কিন্তু জগদ্ধাত্রী ভাবতে থাকে কোর্টে নিয়ে গেলে তো ওদের কাস্টারী হয়ে যাবে। তখন জগদ্ধাত্রী বলে বল্টুকে সে তার সাথে রাখতে চায়।
তারপর বল্টুকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে সে জিজ্ঞাসাবাদ করতে থাকে। হঠাৎ করেই শব্দ শোনা যায় একটা গুলির আর বাইরে থাকা প্রত্যেকে ভয় পেয়ে যায়। জগদ্ধাত্রী বাইরে বেরিয়ে এসে সবাইকে বলে তার একটা বড় ভুল হয়ে গেছে ভুল যখন হয়ে গেছে এবার সেটাকে ধামাচাপা দিতে হবে। তবে কি বল্টুকে গুলি করে ফেলল জগদ্ধাত্রী কী মনে হয় দর্শকদের?

