ভ’য়’ঙ্ক’র প্রোমো! গোটা দত্ত বাড়িতে ঘনিয়ে এলো অন্ধকার! সবার কন্ঠে ভয়ের ছাপ! নতুন বি’প’দের সম্মুখীন হতে চলেছে পর্ণা!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবার উপরে যার নাম রয়েছে সে হলো নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। এখানে নায়িকা বেশ শক্তিশালী একটি চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শুরু থেকেই নায়িকা পর্ণাকে একেবারেই পছন্দ করত না তার শাশুড়ি মা কৃষ্ণা। তার প্রতিটি বিষয়ে ব্যাঘাত হেনেছেন তিনি। কিন্তু বুদ্ধিমতী পর্ণা সমস্ত সমস্যার সমাধান করে নিজেকে এবং নিজের গোটা পরিবারকে রক্ষা করে সবাইকে প্রমাণ করে দিয়েছে তার পক্ষে সব সম্ভব। সে থাকতে কেউ তাদের কোন ক্ষতি করতে পারবে না। কারণ বুদ্ধি থাকলে সেটা প্রয়োগ করে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা তার ভাই পিকলুকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছে। তার ভাইয়ের জীবনটা এমন অন্ধকার গলিতে ঢুকে গিয়েছিল যে আর কিছুদিন দেরি হলে হয়তো সেখান থেকে তাকে বের করা আর সম্ভব হতো না। সারাটা জীবন ওই অন্ধকারের মধ্যেই পচে মরতে হতো তাকে। কিন্তু পর্ণার মতন দিদি থাকতে এমনটা হওয়া সম্ভব নয়।

নিজে গুলি খেয়ে সেখানকার মানুষদের রক্ষা করেছে ধারাবাহিকের নায়িকা। ভালো মানুষদের সঙ্গে ভালোটাই ঘটে, তাই হয়তো সন্তানসহ সুস্থ রয়েছে পর্ণা। এই মুহূর্তে তার স্বাদের অনুষ্ঠান নিয়ে দত্তবাড়িতে হইচই চলছে। সেখানেই ছেলে সন্তান এবং মেয়ে সন্তান নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে পর্ণা এবং কৃষ্ণার মধ্যে। যদিও সেটাও ঠিক সামলে নেবে পর্ণা। তবে এইবার দত্ত বাড়ির উপর ঘনিয়ে আসতে চলেছে অনেক বড় বিপদ।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, সবাই ১৮ সংখ্যাটা নিয়ে ভীষণ চিন্তিত। কখনো ঠাম্মি তো কখনো কৃষ্ণা প্রত্যেকের গলায় ১৮ মানেই কিছু একটা ভয়ের বিষয়। কিন্তু কি ঝড় আস্তে চলেছে এই ১৮ তারিখ সেটা কারোর কাছে স্পষ্ট নয়। পর্ণা সৃজনকে বলে এই পর্ণা তারিখ নিশ্চয়ই কিছু একটা খারাপ হতে চলেছে। কিন্তু ঠিক কি হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে ১৮ এপ্রিল রাত আটটা থেকে নটা এক ঘন্টার নিম ফুলের মধু মহা পর্ব।

Back to top button