ভোটে হারার পরেই অসুস্থ সায়ন্তিকা ব্যানার্জি! রাজনীতি ছেড়ে ফিরলেন ‘প্রাক্তন’-এর কাছে! জল্পনা তুঙ্গে!

বরানগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পরাজয়ের পর বেশ কিছুদিন জনসমক্ষে খুব একটা দেখা যায়নি অভিনেত্রী তথা রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে হারের পর তিনি অনেকটাই নীরব ছিলেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করে ফের চর্চায় উঠে এলেন অভিনেত্রী। একদিকে জানালেন অসুস্থতার খবর, অন্যদিকে ‘প্রাক্তন’-এর কাছে ফেরার ইঙ্গিত দিয়ে বাড়ালেন জল্পনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা প্রথম ছবিতে সায়ন্তিকাকে আধশোয়া অবস্থায় দেখা যায়। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, ভাইরাল জ্বরে আক্রান্ত হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরপর দ্বিতীয় ছবিতে দেখা যায় জিমে শরীরচর্চা করছেন তিনি। ট্রেনারের সঙ্গে মিরর সেলফি পোস্ট করে অভিনেত্রী লেখেন, নিজের জায়গায় ফিরতে পেরে তিনি খুশি। আর এই ‘নিজের জায়গা’ নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনে হারের পর সায়ন্তিকা হয়তো আবার পুরোপুরি অভিনয়ের জগতে ফিরতে চাইছেন। বরানগরে প্রায় ১৩ হাজার ভোটে পিছিয়ে ছিলেন তিনি। যদিও ফল প্রকাশের পর অভিনেত্রী জানিয়েছিলেন, মানুষের রায় তিনি সম্মানের সঙ্গে মেনে নিচ্ছেন। এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা। তবে পরে উপনির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হন তিনি।
২০২১ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যাওয়ার কথা ভাবছেন বলেই শোনা যাচ্ছে। সেই কারণেই হয়তো আবার অভিনয়কেই গুরুত্ব দিতে চাইছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘জোর করে ধরে রাখছে দেবকে!’ ‘সুস্থ মানুষ এই দলে থাকতে পারে না!’ সহঅভিনেতা দেবের প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে আক্রমণ রুদ্রনীল ঘোষের!
রিয়েলিটি শো ‘ধুম মাচা লে’-র মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি পান সায়ন্তিকা। এরপর একের পর এক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমা তাঁর কেরিয়ারের বড় মোড় ঘুরিয়ে দেয়। এছাড়াও ‘পাওয়ার’, ‘বিন্দাস’, ‘নকাব’, ‘ব্যোমকেশ পর্ব’ ও ‘শেষ থেকে শুরু’র মতো ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ২০২৩ সালে বাংলাদেশি ছবি ‘ছায়াবাজ’-এ শেষবার দেখা গিয়েছিল তাঁকে। এখন দেখার, সত্যিই কি তিনি আবার পুরোপুরি অভিনয়ের জগতেই ফিরছেন।

