‘এক গায়কের প্রেমে আমি…’ ‘কাউকে বলিনি সেই কথা, আজ…’ স্বামী নয়, গভীর ভালোবাসা ছিল এক গায়কের প্রতি! কাকে ভালোবেসেছেন শতাব্দী রায়? চেনেন এই গায়ককে?

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী শতাব্দী রায়। অভিনয়ের পাশাপাশি এখন তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, বিশেষ করে মেয়ের সঙ্গে কাটানো সময়ের ছবি ও ভিডিও প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি নিজের জীবনের এক অজানা অধ্যায়ের কথা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে শতাব্দী জানান, তরুণ বয়সে এক জনপ্রিয় গায়কের প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল। অভিনেত্রীর কথায়, বিষয়টি এতদিন কারও জানা ছিল না। তবে সেই ভালোবাসা ছিল একেবারেই একতরফা, কারণ ওই গায়ক কখনও জানতে পারেননি তাঁর এই অনুভূতির কথা।

শতাব্দী জানান, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বা ১৮ বছর। একটি ম্যাগাজিনে গায়কের সাক্ষাৎকার ও ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। পরে জানতে পারেন, সেই শিল্পীর মা-ও অভিনয় জগতের পরিচিত মুখ ছিলেন। বয়সের পার্থক্য নিয়ে তখন তাঁর মনে নানা কল্পনাও তৈরি হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

এরপর একদিন সুযোগ পেয়ে তিনি টালিগঞ্জের একটি স্টুডিওতে গায়কের সঙ্গে দেখা করতে যান। বহুদিনের কল্পনার সেই মানুষকে সামনে দেখার জন্য তিনি ভীষণ উত্তেজিত ছিলেন। কিন্তু বাস্তবে দেখা হওয়ার পর তাঁর অনুভূতি বদলে যায়। অভিনেত্রীর কথায়, সামনে থেকে দেখে তিনি তেমন মুগ্ধ হননি এবং কোনও কথা না বলেই সেখান থেকে ফিরে আসেন।

আরও পড়ুনঃ ভালোবাসার আড়ালে লুকিয়ে চরম প্রতারণা! জিতের ভালোবাসাই কি শেষ পর্যন্ত কাল হবে নিশার? কোন দিকে ঘুরবে জোয়ার ভাঁটা-র মোড়? দুর্ধর্ষ আজকের পর্ব

ভিডিওর শেষে শতাব্দী বলেন, তাঁর এই গোপন প্রেমের গল্প আজ দর্শকরা জানলেও সেই গায়ক কোনওদিন জানতে পারেননি তিনি কতটা পছন্দ করতেন তাঁকে। পরবর্তীতেও তিনি সেই শিল্পীর গান শুনেছেন বলে জানিয়েছেন। তবে গায়কের নাম প্রকাশ না করে অনুরাগীদেরই তা অনুমান করার দায়িত্ব দিয়েছেন অভিনেত্রী।

Back to top button