বিরাট দুঃসংবাদ! ৯২ বছর বয়সে না ফেরার দেশে কিংবদন্তি তারকা! শোকস্তব্ধ বিনোদন দুনিয়া!

বিশ্ব চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনে ৯২ বছর বয়সে প্রয়াত হলেন এক বর্ষীয়ান শিল্পী। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর নাতনি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে হলিউডের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন অনেকে।
পঞ্চাশ ও ষাটের দশকে চলচ্চিত্র এবং টেলিভিশনে একের পর এক উল্লেখযোগ্য কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। কর্মজীবনের শুরুতেই বিখ্যাত কৌতুক অভিনেতা লু কস্টেলোর তত্ত্বাবধানে কাজের সুযোগ পান। পরে একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করেন।
বড়পর্দায় তাঁর অভিনীত একাধিক ছবি আজও দর্শকদের কাছে স্মরণীয়। বিশেষ করে ‘জিজেট’ সিরিজের সিনেমাগুলিতে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ‘লুকিং ফর লাভ’, ‘হোয়েন দ্য বয়েজ মিট দ্য গার্লস’ এবং ‘হুটেন্যানি হুট’-এর মতো ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এলভিস প্রেসলির সঙ্গে ‘গার্ল হ্যাপি’ ছবিতে অভিনয়ও তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।
শুধু সিনেমাই নয়, টেলিভিশনেও তিনি দর্শকদের কাছে সমান জনপ্রিয় ছিলেন। ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’ সিরিজে রেডিও উপস্থাপকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। যদিও সিরিজটি মাত্র এক মৌসুম চলেছিল, তবুও তাঁর অভিনয় আজও স্মরণীয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিজের নামে সিরিজের নাম রাখতে তিনি রাজি ছিলেন না। অতিরিক্ত খ্যাতির চাপ নিতে তিনি কখনও স্বচ্ছন্দ ছিলেন না বলেও উল্লেখ করেছিলেন।
আরও পড়ুনঃ পাড়ার পাপাই থেকে তোলাবাজ দেবরাজ! সাধারণ চাকরিজীবী থেকে কোটি কোটি টাকার মালিক অদিতি মুন্সির স্বামী? কিভাবে পেলেন ভোটের টিকিট? দেবরাজ চক্রবর্তীর এই উত্থানের পেছনের আসল রহস্য কী?
প্রয়াত শিল্পীর নাম জোবি বেকার। তিনি হলিউডের জনপ্রিয় অভিনেতা হিসেবে কয়েক দশক ধরে দর্শকদের মন জয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি শিল্পীসত্ত্বার জন্যও তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক বিনোদন জগতে শোকের আবহ তৈরি হয়েছে।


