বিরাট দুঃসংবাদ! শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ হারালেন ২৬ বছরের তরুণ অভিনেতা! শোকস্তব্ধ বিনোদন জগৎ!

বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাত্র ২৬ বছর বয়সী এক তরুণ অভিনেতা। শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ঘটনায় গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা এক বন্ধুও। আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয়েছে বিনোদন মহলে।

জানা গিয়েছে, শ্যুটিংয়ের কাজ শেষ করে অভিনেতা ও তাঁর বন্ধু মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঠিক তখনই তাদের বাইকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে দু’জনেই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সব চেষ্টা করেও অভিনেতাকে বাঁচাতে পারেননি এবং হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, তাঁর বন্ধুর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন।

ঘটনার পর ট্রাকের চালক গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই মামলা শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে।

actor death

আরও পড়ুনঃ ‘চুড়ি পরা হাজার হাত ক্ষমতার হাতে হাতকড়া পরাবে…’ ‘চুড়ি’ দুর্বলতার প্রতীক নয়, বরং…রিয়া আহিরকে সামনে রেখে কড়া বার্তা ঋদ্ধি সেনের!

প্রয়াত অভিনেতার নাম রোহিত শর্মা। তিনি উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা এবং ভোজপুরি চলচ্চিত্র জগতের অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করতেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিবারের আসবাবপত্রের ব্যবসায় যুক্ত ছিলেন এবং আইটিআইয়ের ছাত্রও ছিলেন।

Back to top button