‘অপারেশনের পর আমার কন্ঠ থেমে যেতে পারে…’ চিকিৎসকের কথায় শিউরে উঠেছিলেন তিনি! জানালেন জীবনের কঠিন দিনগুলির কথা! কি হয়েছিল তাঁর? কিভাবে লড়াই করেছিলেন রিনি বিশ্বাস?

বাচিক শিল্পী (Voice Artist) রিনি বিশ্বাস (Rini Biswas) সমসাময়িক আবৃত্তির জগতে এক উজ্জ্বল ও জনপ্রিয় নাম। তাঁর ভরাট কণ্ঠস্বর, নিখুঁত উচ্চারণ এবং আবেগঘন পরিবেশনা তাঁকে খুব অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে পৌঁছে দিয়েছে। বিভিন্ন সময়ে দেওয়া তাঁর সাক্ষাৎকারে তার সম্পর্কে তিনি নিজের সম্পর্কে অনেক কথাই ভাগ করে নিয়েছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতির আবহে বড় হয়েছেন এবং কবিতার ছন্দ তাঁকে বরাবরই আকর্ষণ করত। পেশাদার বাচিক শিল্পী হিসেবে তিনি অসংখ্য একক ও যৌথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রিনি বিশ্বাসের বহুমুখী প্রতিভার অন্যতম একটি দিক হলো তাঁর সঞ্চালনা। তিনি শুধু আবৃত্তিকার হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং অত্যন্ত দক্ষতার সাথে বড় মাপের বিভিন্ন মঞ্চ এবং টিভি শো-তে সঞ্চালিকার ভূমিকা পালন করেছেন। তাঁর সঞ্চালনার অন্যতম বৈশিষ্ট্য হলো সাবলীল কথা বলা এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ।

তাঁর পেশাদারী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একজন সিঙ্গেল মাদার হিসেবে কঠিন সংগ্রামের গল্প, যা তিনি বিভিন্ন সাম্প্রতিক সাক্ষাৎকারে অত্যন্ত সাহসের সাথে তুলে ধরেছেন। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে বড় করে তোলার যাত্রায় তাঁকে অনেক সামাজিক ট্যাবু এবং ব্যক্তিগত ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, সম্পর্ক বিচ্ছেদ বা জীবনের কঠিন বাঁকগুলো তাঁকে দমে যেতে দেয়নি, বরং আরও শক্তিশালী করেছে।

এছাড়াও তার জীবনে অনেক সময়ই অনেক কঠিন সময় এসেছে। রিনি এক পড কাস্ট শোতে এসে জানিয়েছেন একবার তার সাথে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা। একদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, অন্যদিকে ক্যারিয়ারের অনিশ্চয়তা—সব মিলিয়ে তিনি এক গভীর মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যেখানে তাঁর নিজের এবং তাঁর সন্তানের অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল।

রিনি বিশ্বাস তাঁর জীবনের এক চরম অনিশ্চিত ও ভয়াবহ মুহূর্তের কথা জানান, একবার এক পরিচিত ব্যক্তির পরামর্শে তিনি গলার ইউএসজি করাতে গিয়েছিলেন। বাচিক শিল্পী হিসেবে তাঁর কাছে তাঁর কণ্ঠই ছিল সব, তাই গলার সামান্য সমস্যাও তাঁকে চিন্তিত করে তুলেছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে তাঁর গলায় ‘নোডুল’ হয়েছে, যা থেকে ভবিষ্যতে ক্যান্সারের আশঙ্কা থাকতে পারে। এই আশঙ্কার কথা শুনে তিনি কলকাতার এক নামী হাসপাতালে যান।

আরও পড়ুনঃ ‘সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে বলে গালা’গাল করত!’ বাবার নাম জানতে পারলেই কেন কটু কথা শুনতে হতো অভিনেত্রীকে? ‘মেয়ের সঙ্গে বেশি কথা বলা যায় না, ও বড্ড বেশি আমার…’ পরিবার থেকে প্রেম, অকপটে স্বস্তিকা মুখোপাধ্যায়!

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে সামান্য বিরক্ত হলেও, পরীক্ষার পর যখন গম্ভীর হয়ে জানান যে এটি সত্যিই ক্যান্সারের রূপ নিতে পারে, তখন রিনির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। যখন চিকিৎসকরা তাঁকে জানান যে, অপারেশনের পর তাঁর কণ্ঠস্বর চিরতরে হারিয়ে যেতে পারে। একজন বাচিক শিল্পীর কাছে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। রিনি জানান, সেই সময় তিনি ভয়ে কাঁপছিলেন। মৃত্যুভয়ের চেয়েও তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল তাঁর কণ্ঠহীন ভবিষ্যৎ এবং তাঁর সন্তানের কথা। জীবনের সেই কালো দিনগুলো রিনিকে শিখিয়েছিল প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে কীভাবে শেষ পর্যন্ত লড়তে হয়।

Back to top button