গরুর মাংসের বিতর্ক কাটিয়ে ফের রান্নাঘর নিয়ে ফিরছে সুদীপা!

বর্তমানে ধারাবাহিক গুলির পাশাপাশি রিয়েলিটি শো (Reality Show) গুলি সংখ্যাও অনেক বাড়ছে। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star jalsha) মতো চ্যানেলগুলিতে ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো (Reality Show) বেশ জনপ্রিয়। দর্শকেরা এই রিয়েলিটি শো (Reality Show) গুলি দেখতেও ভীষণ ভালোবাসেন। গানের রিয়েলিটি শো গুলির জন্য সারেগামাপা (Saregamapa), নাচের রিয়েলিটি শোগুলোর জন্য ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) যেমন বিখ্যাত তেমনি রান্নার রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো জি বাংলা ‘রান্নাঘর’ (Rannaghor)।
জি বাংলা রান্নাঘর হল দর্শকদের কাছে এক নস্টালজিয়া। বহু বছর ধরে এই শো চলে আসে জি বাংলার পর্দায়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে টানা জি বাংলার পর্দায় এই শো সম্প্রচারিত হয়েছিল একসময়। মাঝে কিছু বিতর্কের কারণে এই রিয়েলিটি শো বন্ধ করে দেওয়া হয়। জি বাংলার পক্ষ থেকেই সেই সময় এই শো বন্ধ করতে বাধ্য হয়। রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে আমরা বরাবর আমরা দেখে এসেছি সুদীপা চট্টোপাধ্যায় কে।
মাঝে যদিও অপরাজিতা এসেছিলেন সঞ্চালিকা দায়িত্ব সামলাতে কিন্তু সুদীপার মতো জনপ্রিয়তা কেউ পায়নি। যদিও বর্তমানে জি বাংলা আর একটি রান্নার শো শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। অনুষ্ঠানটির নাম ‘রন্ধনে বন্ধন’। এই শো সঞ্চালনের দায়িত্বে রয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী ঋদ্ধিমা। তবে এবারে কানাঘুষা শোনা যাচ্ছে, ফের আরো একবার জি বাংলার পর্দায় শুরু হচ্ছে রান্নাঘর।
কাকে দেখা যাবে সঞ্চালিকা দায়িত্বে?
রান্নাঘর যখন চ্যানেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল সেইসময় সুদীপাকে বাংলাদেশের একটি রান্নার রিয়েলিটির শোতে দেখা গিয়েছিল। সেখানে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সঞ্চালিকা। তাকে নিয়ে একাধিক ট্রোল, সমালোচনা, কটুক্তি করা হয়েছিল।
আরও পড়ুন: মহিলাদের সে’ক্স অবজেক্ট হিসাবে দেখা বন্ধ হোক! বি’স্ফোরক ইমন চক্রবর্তী
যার জেরে অনেকেই সুদীপাকে ভারত থেকে বিতাড়িত করার কথা বলেছিলেন। এমনকি সুদীপার পরিবার, শিক্ষা, সংস্কৃতি নিয়ে ও নানান রকম কথা উঠেছিল। কমেন্ট বক্সে ভরে গিয়েছিল কমেন্টে। যদিও পরে সঞ্চালিকা এই নিয়ে মুখ খোলেন, সমালোচকদের উচিত জবাব দেন। তবে এবারের প্রশ্ন হল জি বাংলার পর্দায় যদি রান্নাঘর অনুষ্ঠান শুরু হয় তাহলে কি সঞ্চালিকা দায়িত্বে দেখা যাবে সুদীপাকে? যদি এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

