স্বয়ম্ভুকে বুকে টেনে নিলো রাজনাথ! এতদিনে নিজের বাবাকে কাছে পেলো ধারাবাহিকের নায়ক!

শত চেষ্টা করেও সত্যকে চাপা দিতে পারলো না জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) সবথেকে নেতিবাচক চরিত্র উৎসব। অবশেষে ন্যায় বিচার পেলো ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু। এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে জি বাংলার এই মেগা। চ্যানেলের নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিক হিসেবে দর্শক মহলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, একই সাথে একাধিক বিষয়ের ওপর কাজ করছিল ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। ইতিমধ্যেই সে কাকলি দেবীকে কে মারতে চেয়েছিল তাকে সবার সামনে ধরিয়ে দিয়েছে। এইবার পালা নিজের স্বামীর ন্যায্য অধিকার বুঝে নেওয়ার। এতদিন সবাই স্বয়ম্ভুর পিতৃ পরিচয় নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। আজ সেই প্রত্যেকটা মানুষকে জবাব দেওয়ার দিন।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৬ জুন (Jagaddhatri Today Episode 26 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গোটা মুখার্জী পরিবার এসে হাজির হয়েছে কোর্ট চত্বরে। তারা সবাই অপেক্ষা করছে বিচারকের ফল প্রকাশের। আজি প্রমান হয়ে যাবে স্বয়ম্ভু আদৌ রাজনাথ আর উর্মিলার সন্তান নাকি সবটাই মিথ্যে। উত্তেজনা উৎসব আর দেবুও আর বাড়িতে বসে থাকতে পারেনি। তারাও চলে এসেছে কোর্টে। অপেক্ষা করছে রাজনাথের। কিছুক্ষণ পর জগদ্ধাত্রীর শ্বশুর মশাই রাজনাথ আদালতের ভেতর থেকে বেরিয়ে আসে।

স্বয়ম্ভুকে জড়িয়ে ধরল রাজনাথ

সবাই হা করে তাকিয়ে থাকে তার দিকে। রাজনাথ কিছুই বলে না, সে করে দাঁড়িয়ে থাকে। উৎসবের মনে হয়, তাহলে হয়তো ডিএনএ রিপোর্ট মেলেনি। সে তার বাবাকে বলে, “তুমি সবাইকে বলে দাও, যে তোমার ছেলে শুধুমাত্র আমি। ওই স্বয়ম্ভু তোমার ছেলে নয়। ও একটা দু টাকার সস্তার গায়িকার ছেলে।” কথাটা শুনে স্বয়ম্ভু ভীষণ রেগে যায়। উৎসব আর স্বয়ম্ভুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কৌশিকী এসে তাদেরকে থামায়।

আরও পড়ুন: জিম আর কড়া ডায়েটই ঘটলো সর্বনাশ! মাঝরাতে ফাঁকা বাড়িতে অচৈতন্য জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

এরপর রাজনাথ নিজে সবাইকে জানায়, “কোর্টে প্রমান হয়ে গিয়েছে যে স্বয়ম্ভু আমার ছেলে।” এরপর নিজের ছেলেকে প্রথমবার ছেলে হিসেবে বুকে জড়িয়ে ধরে রাজনাথ। জগদ্ধাত্রী এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়। এরপর ঠিক সময় মতন জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু দুজন মিলে পৌঁছে যায় তাদের নিজেদের বাড়িতে অর্থাৎ মুখার্জী বাড়িতে। সেখানে তাদের বরণ করে নেয় মেহেন্দি আর কৌশিকী। রাগে, কষ্টে, হেরে যাওয়া বৈদেহি ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে।

 

Back to top button