দেবলীনা আমাকে চড় মেরেছে!’ ‘ওকে নাকি আমার অন্তর্বাস…সব মিথ্যে, আমার কাছে প্রমাণ আছে!’ ‘আপনারা জানেন? ওর মা…’ ছয় মাস পর নীরবতা ভঙ্গ! প্রমাণসহ দেবলিনার বিরুদ্ধে মুখ খুললেন প্রবাহ!

বছরের শুরুতে গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। সেই সময় এক সাক্ষাৎকারে নিজের মানসিক অবস্থা এবং দাম্পত্য জীবনের নানা সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। তবে পুরো বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁর স্বামী প্রবাহ নন্দী। অবশেষে প্রায় ছয় মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
প্রবাহের দাবি, তাঁদের বিবাহিত জীবনে মূল সমস্যা স্বামী-স্ত্রীর সম্পর্ককে কেন্দ্র করে ছিল না। তাঁর বক্তব্য অনুযায়ী, দেবলীনার মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ অনেক সময় সম্পর্কের উপর প্রভাব ফেলত। তিনি জানান, বিয়ের আগে এবং পরেও ব্যক্তিগত পরিসর পাওয়া নিয়ে একাধিকবার সমস্যা তৈরি হয়েছিল। যদিও কখনও দেবলীনাকে পরিবার থেকে আলাদা হওয়ার জন্য চাপ দেওয়া হয়নি বলেও স্পষ্ট দাবি করেন প্রবাহ।
দেবলীনার ঘুমের ওষুধ খাওয়ার ঘটনার প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। প্রবাহের কথায়, ঘটনার রাতে তিনি কর্মসূত্রে বাইরে ছিলেন এবং পরে বিষয়টি সম্পর্কে জানতে পারেন। পরদিন সমাজমাধ্যমে বিভিন্ন পোস্ট দেখে তিনি পুরো বিষয়টি বুঝতে পারেন বলে দাবি করেছেন। সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা বুঝতে পারেননি বলেও জানান।
একইসঙ্গে দেবলীনার সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন প্রবাহ। তাঁর দাবি, দেবলীনার সঙ্গে তাঁর বাবা-মায়ের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং সেই সম্পর্কের নানা মুহূর্ত সমাজমাধ্যমের ভিডিওতেও দেখা যায়। এছাড়া তাঁকে বা তাঁর পরিবারকে নিয়ে যে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে, তার অনেকগুলিই সত্য নয় বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুনঃ ‘ক্ষমতা যেতেই ভোলবদল? সুসময়ে দিদির পাশে, অসময়ে কেটে পড়লেন?’ ‘অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে শুধুই ক্ষমতার লোভে?’ জুনের ভোলবদলে প্রশ্ন সাধারণ মানুষের!
সমাজমাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনা ও কটাক্ষ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাহ। তাঁর বক্তব্য, ঘটনার পর দীর্ঘদিন তিনি মানসিক চাপে ছিলেন এবং কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল। এতদিন নীরব থাকার কারণ হিসেবে তিনি জানান, প্রকাশ্যে স্ত্রী সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্য করতে চাননি। তবে এবার নিজের দিকটাও সকলের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেই মুখ খুলেছেন তিনি।

