রুদ্রর প্ল্যানে জল ঢেলে এক হল রোহিত ফুলকি! বিপদে পড়েই নিজের ভুল বুঝে ফুলকিকে কাছে টেনে নিল সে!

শুরু হওয়ার পর থেকে এখনো অব্দি প্রথম পাঁচে টিকে রয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকটি তাদের নিজেদের গল্পের উপর থেকে দর্শকদের আকর্ষণ এতোটুকুও কম হতে দেয়নি। চলতি সপ্তাহে ও টিআরপিতে নজরকাড়া স্কোর করেছে এই মেগা। মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর তার জায়গা নিয়েছিল এই ফুলকি। মিঠাইয়ের মতন আকর্ষণ এই ধারাবাহিক তৈরি করতে পারবে কিনা সেই নিয়ে বেশ চিন্তায় ছিলেন নির্মাতারা। তবে দর্শকদের মন জয় করতে তারা যে ভীষণভাবে সফল সেটা প্রতি সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকা থেকেই বারবার প্রমাণ হয়ে যায়।
একটি গরিব মেয়ের বক্সিং করে তার সংসার চালানোর গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিকের প্লট। সেখান থেকে ধারাবাহিকের নায়ক রোহিতের সঙ্গে অদ্ভুতভাবে বিয়ে হয়ে যায় ফুলকির। বিয়ের পর যখন ফুলকি একটু সুখের মুখ দেখতে শুরু করেছে তখনই রোহিতের জীবনে ফিরে আসে তার প্রাক্তন স্ত্রী শালিনী। তারপর থেকে ফুলকির ওপর বয়ে চলা ঝড়ের গতি যেন আরো বেড়ে যায়। একের পর এক প্রতিকূলতার সামনাসামনি হয় সে। প্রতিমুহূর্তে রোহিতের অবিশ্বাস সহ্য করেও রোহিতকে রক্ষা করেছে ফুলকি। অবশেষে রোহিত তার নিজের ভুল বুঝতে পারছে। তবে এই মুহূর্তে তারা এমন এক বিপদের মধ্যে পড়েছে যে আগামীতে তারা সূর্যের আলো দেখতে পাবে কিনা সেইটাই এখন প্রশ্নের মুখে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একটি বহু পুরনো বাড়িতে আটকা পড়েছে রোহিত আর ফুলকি। যদিও তার পিছনে ভুলটা ছিল রোহিতের। কিন্তু ফুলকিও রোহিতকে একা বিপদের মধ্যে ফেলে যেতে নারাজ। তাই দুজনেই এখন প্রায় মৃত্যুর মুখে। যারাই এদিকে এসেছে, তাদের গলা গুনে ভুত ভেবে পালিয়েছে। তবে অংশুমান আসায় তারা একটু আশার আলো দেখতে পায়। অংশু তাদেরকে উদ্ধার করতে গেলে একটি ইট খসে পড়ে সে জখম হয়। ফলে সে বুঝে যায় রেসকিউ টিম ছাড়া তাদের দুজনকে এই বাড়ি থেকে বের করা অসম্ভব। এরপর রেসকিউ টিমকে খবর দেওয়া হয়।
বাড়িতে সবাই সবটা জানতে পেরে ভীষণ চিন্তায় পড়ে। তারা দুজন কিভাবে সেখান থেকে উদ্ধার পাবে সেই ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ে রোহিতের মা। এদিকে শালিনী তাড়াতাড়ি রুদ্রকে ফোন করে সবটা জানায়। রুদ্র মনে মনে ভাবতে থাকে সে এভাবে হেরে যেতে পারে না। দুজনকে আলাদা করতে গিয়ে আরো কাছাকাছি এনে ফেলেছে সে। এইবার তাদেরকে মরতেই হবে। তাই সে চেষ্টা করে সমস্ত রেসকিউ টিমের লক্ষ্যভ্রষ্ট করার। যাতে কেউ ঠিক সময় পৌঁছতে না পারে আর সাহায্যের অভাবে রোহিত ফুলকি আরো অসুস্থ হয়ে নিজেদের প্রাণ হারায়। কারণ তারা যদি একবার বেরিয়ে পড়ে তাহলে রুদ্রর কপালে অনেক দুঃখ আছে। রুদ্র সমস্ত চালাকি ফাঁস করে দেবে রোহিত।
আরও পড়ুনঃ মেঘ নীলের বিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান করলো ঠাম্মি, মেঘের বিয়ে দেওয়ার জন্য পাত্র জোগাড় করে ফেলল মধুমিতা!
অন্যদিকে ওই ভাঙাচোরা পোড়ো বাড়ির মধ্যে একটু একটু করে অসুস্থ হতে থাকে ফুলকি। এর মাঝেও সে রহিত কে একটা বিপদের হাত থেকে বাঁচায়। রোহিত একটু একটু করে নিজের সমস্ত ভুল বুঝতে পারে। সে যে ফুলকির উপর এতদিন ধরে চরম অন্যায় করেছে সেটা হাড়ে হাড়ে টের পায় রোহিত। ফুলকির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, সে দুচোখ খুলে ভালোভাবে তাকাতেও পারে না। রোহিত ফুলকিকে নিজের বুকে জড়িয়ে ধরে আর বলে, সব ঠিক হয়ে যাবে তারা এখান থেকে ঠিক বেরোবে। ফুলকির কোন ক্ষতি হতে দেবে না সে।
View this post on Instagram

