রংয়ের উৎসবে র’ক্ত! রক্তা’ক্ত অভিনেত্রী পায়েল সরকার! কি হয়েছে অভিনেত্রীর? কি অঘটন ঘটালেন তিনি?

বসন্তের আবহে যখন চারদিক রঙিন, ঠিক তখনই এক অন্যরকম দোলের শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন অভিনেত্রী পায়েল সরকার। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে বসে আছেন তিনি। প্রথম ঝলকে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। দোলের আগে এ কেমন হোলি খেলায় মেতেছেন পায়েল, সেই প্রশ্নেই ভরে যায় নেটমাধ্যম। তবে রহস্য বেশিক্ষণ টিকল না।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে। মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছিল এই সিনেমা। চরিত্রের ধরন এবং গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। তবু সব বাধা পেরিয়ে বক্স অফিসে ছবিটি নজর কাড়ে। শোনা যায়, ছবির স্বার্থে নিজের পারিশ্রমিক কমিয়ে কাজ করেছিলেন পায়েল এবং সহ অভিনেত্রীরা। ফলে ছবিটি তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।
এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সৌরভ দাস, রুদ্রনীল ঘোষ এবং অনুরাধা সহ একাধিক শিল্পী। পরিচালনায় ছিলেন নবাগত জয়ব্রত দাশ। সম্প্রতি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই উপলক্ষেই প্রচারে অভিনব কৌশল নেন পরিচালক। দোলের আবহে একটি চমকপ্রদ দৃশ্য সামনে এনে দর্শকের কৌতূহল বাড়িয়ে তোলাই ছিল মূল লক্ষ্য।
ভাইরাল হওয়া ছবিটি আসলে সিনেমার শুটিং চলাকালীন তোলা। পরিচালক নিজেই সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল, পায়েল সরকারের পক্ষ থেকে হোলির শুভেচ্ছা এবং দর্শকদের অনুরোধ, প্রেক্ষাগৃহে গিয়ে এই রঙের খেলা দেখে আসার। ছবির ভয়াবহতা আর ক্যাপশনের বার্তা মিলিয়ে তৈরি হয় এক অভিনব প্রচার কৌশল। প্রথমে চমক, পরে স্বস্তি, এই আবেগের ওঠানামাই যেন ছবির প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ ‘সময়টা ভালো নয় খুব সাবধান, এখন কোনভাবেই…’ সমাজ মাধ্যমে এসে হঠাৎ করেই সাবধানবাণী অভিনেতার! কিসের সর্তকতা জারি করলেন ভাস্বর চট্টোপাধ্যায়?
নেটপাড়ায় শুরু হয় জোর আলোচনা। কেউ চমকেছেন, কেউ প্রশংসা করেছেন এই ব্যতিক্রমী ভাবনার। দোল মানেই শুধু রঙ নয়, কখনও কখনও তা হতে পারে গল্পের রঙেও রাঙানো। পায়েল সরকারও যেন সেই ভিন্ন স্বাদের শুভেচ্ছাই জানালেন তাঁর অনুরাগীদের। বিতর্ক আর কৌতূহলের মাঝেই ছবিটি নতুন করে দর্শক টানতে শুরু করেছে।

