অভিনেতার পরিবারের র’ক্তারক্তি কান্ড! লাঠি তথা লোহার রড দিয়ে বেধড়ক মা’র! হাসপাতালে চলছে জীবন মৃ’ত্যুর লড়াই!

বিহারের গোপালগঞ্জ জেলার একটি গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। রবিবার রাতে এক ব্যক্তির উপর লাঠি, সোটা ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরেই ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়। অভিযোগ, কয়েকজন মিলে তাঁকে বেধড়ক মারধর করে। ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রথমে আহত ব্যক্তিকে গোপালগঞ্জ মডেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাটনার একটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। যদিও এখনও পর্যন্ত আক্রান্তের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ জমা পড়লে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুনঃ ঝরে উড়ে গিয়েছে মাথার ছাদ! দরমার ভাঙাচোরা ঘরই একমাত্র আশ্রয়! দুর্বিসহ দারিদ্র সহ্য করে হাজারও স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন সারেগামাপার মঞ্চে! গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে নজর কাড়লেন গীতশ্রী চৌধুরী!
পরে জানা যায়, আহত ব্যক্তি বিজেন্দ্রনাথ তিওয়ারি এবং তিনি বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা। বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত বেলসান্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বা তাঁর পরিবারের কোনও সদস্য প্রকাশ্যে মুখ খোলেননি।

