“জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড”-এর বড় খবর ফাঁস! কবে অনুষ্ঠিত হবে আর কবেই বা দেখা যাবে টিভিতে! কারা হলেন সেরার সেরা?

জি বাংলার ভক্তরা যে অনুষ্ঠানটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে খুব শীঘ্রই আসতে চলেছে সেটি টিভির পর্দায়। এরই মধ্যে তার প্রথম ঝলক সকলেই দেখে ফেলেছে। বুঝতেই পারছেন এখানে সোনার সংসার অ্যাওয়ার্ডের কথাই বলা হচ্ছে। সারা বছর ধরে এই অনুষ্ঠানের জন্য ঠিক যেমন চ্যানেলে সকল ধারাবাহিকের কলাকুশলীরা অপেক্ষা করে বসে থাকেন তেমন করেই দর্শকরা বসে থাকেন।

Bengali television
কারণ এই অনুষ্ঠানের মধ্য থেকেই জানা যায় সারা বছর ধরে কোন ধারাবাহিক বা কোন অভিনেতা অভিনেত্রীরা তার চরিত্র দিয়ে দর্শকের মন জয় করে নিল। প্রতিবছরের ন্যায় এ বছরও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রোমোতে দেখা গেছে এক ঝাক কলা কুশলীরা আনন্দ উল্লাসের সাথে মজা করছে। তবে শুধু প্রোমো শুট নয় যতদূর শোনা যাচ্ছিল যে এই অনুষ্ঠানের ভোটিং পর্বও নাকি মিটে গেছে। এবার শুধু অপেক্ষার পালা আসল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার।

Zee Bangla Sonar Sansar Awards 2021: Sera Nayak for Karna; Radhika is the Priyo Bou! Check out the full list of winners - Zee5 News
সেই নিয়েও নানান গুঞ্জন সামনে এসেছে বারে বারে। তাছাড়া প্রোমো দেখার পরে দর্শকদের মধ্যে উন্মাদনা আরো বেশি করে বেড়ে গেছে। তার কারণ তারা জানতে উদগ্রীব যে কে পেল সেরা সেরা অ্যাওয়ার্ড। টেলিভিশন এখন মানুষের অত্যন্ত প্রিয় একটি বিনোদনের মাধ্যম। আর তাই ধারাবাহিকের প্রতিটি চরিত্রকে মানুষ দিনে দিনে একেবারে ঘরের মানুষ করে তোলে। সেই জন্য নিজের প্রিয় কলা কুশলীদের দেখার জন্য তারা অধীর আগ্রহে বসে রয়েছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চলতি মাসের ৯ কিংবা ১০ তারিখে হতে চলেছে এই অনুষ্ঠান।

ZEE Bangla Sonar Sansar Awards 2023 TV Serial - Watch ZEE Bangla Sonar Sansar Awards 2023 Online All Episodes (1-1) on ZEE5
তবে এবার চলে এলো একেবারে নিশ্চিত খবর। চলতি বছরের ৯ মার্চ অর্থাৎ আজকেই অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩। এরই মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রীরা এবং কলাকুশলীরা ইনভিটেশন কার্ডও পেয়ে গেছে। তাই এবার শুধু অপেক্ষার কবে টিভির পর্দায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। যতদূর জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই দেখা যাবে এই অনুষ্ঠানকে টিভির পর্দায়।

Sonar Sansar Award 2022: টেলি তারকাদের জমাট অনুষ্ঠান! দেখুন সোনার সংসার অ্যাওয়ার্ডের আগাম ঝলক - Television - Aaj Tak Bangla
তবে অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার আগেই ভক্তরা তাদের মনের মত করে অনুমান করে নিয়েছে যে কে কারা হতে চলেছেন জি বাংলার সোনার সংসারে অ্যাওয়ার্ড বিজয়ী। যেমন নেটিজেন্দের মতে সেরা নায়ক হতে পারে সৃজন অথবা সিদ্ধার্থ। এবং সেরা নায়িকা হতে পারে মিঠাই অথবা পর্না অথবা জগদ্ধাত্রী।

See how stars dressed up at the Sonar Sansar Awards | Aadition
সেটা ধারাবাহিকের মধ্যেও নাম রয়েছে মিঠাই, গৌরী এলো, এই পথ যদি না শেষ হয়, জগদ্ধাত্রী আবার সেরা জুটিতেও নাম রয়েছে মিঠাই সিদ্ধার্থ, পর্না সৃজন, মিতুল ইন্দ্র, গৌরী ঈশান, সাত্যকি উর্মি। তবে টিভির পর্দায় অনুষ্ঠিত হওয়ার পরেই জানা যাবে আসল অ্যাওয়ার্ড কারা পেলেন।

Back to top button