রঞ্জাবতীর সঙ্গে বিয়ের পিঁড়িতে পোখরাজ! তবে কি এবার চিরতরে ভেঙে যেতে চলেছে “রাধিরাজ” জুটি! ‘ নতুন প্রোমো সামনে আসতেই বেজায় চটেছে দর্শকমহল

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘এক্কাদোক্কা’। লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকের জুটি পোখরাজ এবং রাধিকা দারুন পরিমাণে ভালোবাসা পেয়েছে দর্শকমহলে। তবে বর্তমানে তাদের সেই জুটি ভেঙ্গে গেছে। আর রাধিকার জীবনে এসেছে এক নতুন চরিত্র ডাক্তার গুহ। এবং সম্প্রতি দেখানো হচ্ছে পোখরাজের জীবনে আরো একটি নতুন চরিত্র যার নাম রঞ্জাবতি।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। কিন্তু কয়েক সপ্তাহ আগে এই ধারাবাহিকে দ্বিতীয় নায়েকের চরিত্র প্রবেশ করেছে অভিনেতা প্রতীক সেন। এবং সম্প্রতি আরো একটি নতুন নায়িকাকে দেখা যাচ্ছে যার নাম স্বপ্নীলা চক্রবর্তী। আর তারপরেই দর্শকমহলের রীতিমতো হইচই পড়ে গেছে। ‘রাধিরাজ’ জুটির ভক্তদের মত একটা সুন্দর জুটিকে ভেঙে দিয়েছেন লেখিকা তার জন্যই লীনা গঙ্গোপাধ্যায়ের ওপর বেজায় চটেছে সকলে।

প্রসঙ্গত যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন যে প্রথম থেকেই নায়ক নায়িকার ভালোবাসার সবচেয়ে বড় শত্রু ছিল দুই পরিবারের শত্রুতা। যার ফলে তারা দুজন বিয়ের পরেও আলাদা হয়ে যায়। আর তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর জন্যই ধারাবাহিকে এসেছিল ডক্টর গুহর চরিত্র। কিন্তু ধারাবাহিকের গল্প রঞ্জাবতী চরিত্রটি আসার ফলে রীতিমতো অন্যদিকে মোড় নিয়েছে।

আর এই চরিত্রটি আসার পরে অনেকেই মনে করছিল এবার রাধিকা এবং পোখরাজের সম্পর্ক ভেঙে যেতে চলেছে। যার ফলে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সমালোচনা করছিল লেখিকার। আর এইসবের মধ্যেই স্টার জলসার ধারাবাহিক ‘এক্কাদোক্কা’র নতুন প্রমো সামনে এলো। যেখানে দেখা যাচ্ছে পোখরাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে রঞ্জাবতী। তবে সেই বিয়ে পোখরাজের একেবারেই মতে হচ্ছে না।

পোখরাজ রঞ্জাবতীর সিঁথিতে সিঁদুর দেওয়ার আগেই জানিয়ে দিচ্ছে যে এই যে ঘটনা ঘটছে সেটায় তার কোন দায় নেই। কিন্তু সিঁদুর দানের আগের মুহূর্তেই সেই স্থানে পৌঁছে যায় রাধিকা। আর এরপরে কী হয়েছে বা কী হতে চলেছে তা কিছুই জানা যায়নি। তবে দর্শকরা এটাই দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন যে রঞ্জাবতীর সিঁথিতে সিঁদুর পড়াতে যাওয়ার মুহূর্ত দেখে রাধিকার কী প্রতিক্রিয়া হয়!

Back to top button