জীবনের সঙ্গে লড়াই শেষ! প্রয়াত আরও এক জনপ্রিয় অভিনেতা! ৬৪ বছর বয়সেই না ফেরার দেশে টেলিভিশন জগতের জনপ্রিয় শিল্পী!

বিনোদন জগতে আবারও নেমে এল শোকের ছায়া। একের পর এক তারকা হারানোর মধ্যে ফের এলো দুঃসংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন জনপ্রিয় এক টেলিভিশন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা।

জানা গেছে, ২২ এপ্রিল বিকেল ৫টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল, তবে সেই লড়াই শেষ পর্যন্ত আর জেতা হল না। যদিও তাঁর অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি।

অভিনেতার প্রয়াণের পর হাসপাতালে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। পরিবার ও ঘনিষ্ঠরা এই কঠিন সময়ে শোক সামলানোর চেষ্টা করছেন।

কর্মজীবনে তিনি মঞ্চ, টেলিভিশন এবং সিনেমা—তিন ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেছেন। বহু উল্লেখযোগ্য প্রজেক্টে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর কাজ এখনও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়।

আরও পড়ুনঃ ‘ছোটবেলার মা কালি দিয়ে হাতে…’ ‘ভোট আমার কাছে দায়িত্ব’, শৈশবের স্মৃতি থেকে প্রচার অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার!

প্রয়াত এই অভিনেতার নাম লি নাম হি। তিনি দক্ষিণ কোরিয়ার একজন বিশিষ্ট শিল্পী ছিলেন এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৮৩ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। ‘স্টিল রেইন ২ সামিট’, ‘ওয়াচার’, ‘দ্য ফ্রগ’ এবং ‘মাই ডিয়ারেস্ট’ সিরিজে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।

Back to top button