“উনি হাতটা আমার স্কার্টের ভিতর ঢুকিয়ে দিলেন”- মুম্বাইতে গাইতে এসে যৌ’ন হে’নস্থার শিকার লগ্নজিতা❗

বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের (Singer) মধ্যে অন্যতম একজন হলেন লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। বর্তমান সময়ের গায়ক গায়িকাদের মধ্যে তার গানও দর্শকমহলে বেশ জনপ্রিয়। ‘বসন্ত এসে গেছে’ গানটির জন্য লগ্নজিতা বিশেষ করে পরিচিত দর্শক মহল। এছাড়াও ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে গান গেয়েছেন গায়িকা। এবারে নিজের সাথে ঘটে যাওয়া যৌ’ন হে’নস্থা নিয়ে মুখ খুললেন লগ্নজিতা (Lagnajita Chakraborty)। একটা সময় কর্মসূত্রে মুম্বইতে থাকতেন লগ্নজিতা। মূলত বিজ্ঞাপনী জিংগল গাইতেন। সেখানেই ঘটে ছিল সেই ঘটনা।

মুম্বাইতে যৌ’ন হে’নস্থার শিকার লগ্নজিতা

মুম্বাইতে যখন স্ট্রেট আপ উইথ শ্রী নামের এক পডকাস্টে এসে কাজ করতেন তখনই এই ঘটনা ঘটে। সেখানে সঙ্গীত পরিচালক তথা হৃতিকের কাকা রাজেশ রোশনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন শিল্পী। লগ্নজিতার কথায় “সান্তাক্রুজের একটা বাড়িতে রাজেশ রোশন আমাকে ডেকেছিলেন। বড়লোকের বাড়ি যেমন হয়, সাজানো-গোছানো। একটু আগেরদিনের মতো, ঝাড়-লণ্ঠন রয়েছে। এরপর একটা রুমে নিয়ে গেল। মিউজিক রুম। আমিও বসে আছি, উনিও বসে আছেন। পিয়ানো-টিয়ানো সব রয়েছে। আমাকে বললেন, তোমার কণ্ঠস্বর শোনাও। রাজেশ রোশনের সামনে খোলা আই-প্যাডে ইউটিউব থেকে নিজের গান সার্চ করছিলাম।”

Lagnajita Chakraborty

লগ্নজিতা আরও বলেন “আমি স্কার্ট পরেছিলাম। আমি দেখতে পাচ্ছি উনি আসতে আসতে এদিকে এলেন। আমি এইসবের জন্য বরাবরই স্মার্ট। তবে খুব বেশি প্রভাবিত হয় না। আমি যখন দেখলাম, উনি আসছেন। আমি ভাবলাম দেখি কতদূর আসতে পারেন। আমার বলতে একটু খারাপই লাগছে ক্যামেরায়। বিশ্বাস করবে না, উনি নিজের হাতটা আমার স্কার্টের ভিতর দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেন। যেন জিনিসটা করাটাও অনেক সহজ।”

এরপর লগ্নজিতা সেখানেই দাঁড়িয়ে পড়েন এবং জানান, ‘আমি বেরোচ্ছি স্যার’। তবে এই ঘটনা লগ্নজিতাকে খুব বেশি প্রভাবিত করেনি। তিনি রাস্তায় বেরিয়ে কান্নাকাটিও করেননি গায়িকার কথায়, ‘উনি এটা করেছেন ওঁনার সমস্যা। আমি কী করব? এসব ব্যাপারে আমি খুবই শক্ত মনের মানুষ, আমাকে বিশেষ প্রভাবিত করে না এগুলো।

আরও পড়ুনঃ প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়ল মিত্তির বাড়ি! পছন্দের নায়ককে ফিরিয়ে এনেও এই পরিণতি! এর পেছনে কারণ কি! চলুন জেনে নেওয়া যাক

লগ্নজিতা বলেন, ‘কলকাতা শহরের মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন অনেক নামীদামী ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা একই ধরণের ঘটনা ঘটিয়েছেন। তবে তাঁদের নাম নিতে চাই না। আমি ওঁদের নাম করে দু-সেকেন্ডের ফেমটা চাই না’।

Back to top button