কীভাবে নিসপালের প্রেমে পড়েছিলেন কোয়েল মল্লিক? কিভাবে টলিকুইনের মন জিতে ছিলেন নিসপাল? জেনে নিন সেই অজানা অধ্যায়!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আজ শুধু পর্দার তারকা নন, বাস্তব জীবনেও তিনি এক সুখী সংসারের মুখ। প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে তাঁর দাম্পত্য এখন টলিপাড়ার আদর্শ উদাহরণ। দুজনের সংসার আলো করে রয়েছে দুই ফুটফুটে সন্তান। ছেলে কবীরের বয়স সাড়ে পাঁচ বছর, আর এক বছরের ছোট্ট কাব্যা পরিবারের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

অভিনয় কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার প্রায় এক দশক পর ২০১৩ সালে কোয়েল বিয়ে করেন নিসপালকে। যদিও তাঁদের পরিচয় হয়েছিল অনেক আগেই। শোনা যায়, ১৯৯৯ সালে কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন নিসপাল। সেই সময়ই প্রথমবার আলাপ হয় কোয়েল এবং নিসপালের। যদিও তখন বিষয়টি শুধুই সৌজন্যমূলক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সময়ের সঙ্গে সেই পরিচয় বন্ধুত্বে বদলায়। ২০০৫ সালে নিসপাল কোয়েলকে আই লাভ ইউ নামের একটি ছবির প্রস্তাব দেন। ছবিটি বাস্তবায়িত না হলেও দুজনের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। নিয়মিত কথা বলা, একে অন্যকে বোঝা এবং পাশে থাকা থেকেই ধীরে ধীরে তৈরি হয় ভালোবাসা। দীর্ঘ প্রায় সাত বছর সম্পর্কে থাকার পর দুজন জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন।

এক সময় টলিপাড়ায় কোয়েল এবং জিত ছিলেন হিট জুটি। বিভিন্ন ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কানাঘুষো শোনা গিয়েছিল ব্যক্তিগত সম্পর্ক নিয়েও। তবে সেই সম্পর্ক কখনো বাস্তব রূপ পায়নি। পারিবারিক মতের গুরুত্ব দিয়ে কোয়েল সেই অধ্যায় বন্ধ করে দেন এবং পেশাগত সৌহার্দ্য বজায় রাখেন।

আরও পড়ুনঃ দেব মিঠুন জুটির প্রত্যাবর্তন! এর মাঝেই রাজনীতির রং! ‘দেব মালি হয়েছে ঠিকই, কিন্তু মিঠুন শুঁয়োপোকা…’- কুণাল ঘোষের কটাক্ষে উত্তাল টলিপাড়া!

বর্তমানে সংসার ও অভিনয় দুই দিকই সামলে এগিয়ে চলেছেন কোয়েল। ২০২৫ সালে পরপর মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি। ভাইফোঁটার সময় স্বার্থপর এবং বড়দিনে এক খুনীর সন্ধানে মিতিন মাসি। এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে জনপ্রিয় মহিলা গোয়েন্দার চরিত্রে। পরিবার আর কাজের ভারসাম্যেই এখন কোয়েলের জীবন সম্পূর্ণ।

Back to top button