উৎসবের কুকীর্তি জেনে গেলো জ্যাস!অপহরণকারীদের ঘিরে ফেললো সে!

ছেলের স্নেহের অন্ধ হয়ে তার করে একের পর এক অন্যায়কে মুখ বুঝে সমর্থন করে গিয়েছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের অন্যতম নেতিবাচক চরিত্র বৈদেহি অর্থাৎ ধারাবাহিকের নায়িকার শাশুড়ি। কিন্তু এইবার উৎসব যে ভুল করেছে তার কোন ক্ষমা নেই। জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ইতিমধ্যেই স্বয়ম্ভু নিজেকে রাজনাথের ছেলে হিসেবে প্রমাণ করেছে। এটা একেবারেই মেনে নিতে পারেনি উৎসব। এরপর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর ওপর তার রাগ আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। আর সেই রাগ থেকে এসে যে অন্যায় গুলো করে ফেলেছে তার কোন ক্ষমা হয় না। এইবার সব দিক থেকে ফেঁসে গেল উৎসব।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৩০ জুন (Jagaddhatri Today Episode 30 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কাঁকন যেখানে বৃক্ষরোপন অনুষ্ঠানের জন্য গিয়েছিল সেখানেই বন্দি ছিল কাকলি দেবী। কাঁকন সেই সমস্তটা জগদ্ধাত্রীকে ভিডিও কলে দেখিয়ে দেয়। সেটা জানতে পেরে কাঁকানকেও তুলে নেয় সেই গুন্ডারা। এরপর উৎসবকে ফোন করে সবটা জানাতেই উৎসব আরো ভয় পেয়ে যায়। কারণ সে বুঝতে পারে যাকে তারা অপহরণ করেছে সে তার নিজের দিদির মেয়ে।

বাধ্য হয়ে বৈদেহিকে সব জানালো উৎসব

উৎসব সেই গুনগুলোকে কাকলি দেবী এবং ওই বাচ্চাগুলোকে শেষ করে দিতে বলে। ঠিক তখনই ঘরে চলে আসে তার মা। সে খুব ভালো করেই বুঝতে পারে উৎসব একটা অনেক বড় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। বাঁচার কোন উপায় না পেয়ে উৎসব সমস্ত কথা তার মায়ের সামনে খুলে বলে। সবটা শুনে ভয়ে হাত-পা কাঁপতে থাকে বৈদেহির। এদিকে কৌশিকী সবটা জানতে পেরে জগদ্ধাত্রীকে ফোন করে। জগদ্ধাত্রী তাকে কথা দেয় সে সবাইকে উদ্ধার করে আনবে।

কাঁকানকে উদ্ধার করতে পৌঁছে গেলো জগদ্ধাত্রী

এরপর সাধু দাকে ফোন করে ফোর্স নিয়ে সোজা বৃক্ষরোপণ অনুষ্ঠানে পৌঁছে তাই জগদ্ধাত্রী। সেখানে একটা মাইক নিয়ে জোরে জোরে স্বয়ম্ভু বলতে থাকে, তারা এই গোটা জায়গাটা ঘিরে ফেলেছে। তাই অপরাধীরা যেন নিজের থেকেই ধরা দেয়। কিন্তু ওই গুন্ডাগুলো আরো বেশি চালাক। তারা জগদ্ধাত্রীকে বলে, এখনই এক কোটি টাকা জোগাড় করে নিয়ে আসতে হবে, নইলে তারা সবাইকে মেরে ফেলবে। এরপর জগদ্ধাত্রী যখন তাদেরকে জিজ্ঞাসা করে কাঁকন ঠিক আছে কিনা। সেই গুন্ডাগুলো এক কথায় তাকে জানায় সবাই ঠিক আছে। জগদ্ধাত্রী বুঝে যায় এই গুন্ডাগুলো কাঁকনকে চেনে। উৎসবের ওপর সন্দেহটা সত্যিতে পরিণত হয়।

Back to top button