‘হাসপাতালে থাকাকালীন মেয়ের যখন জ’ন্ডিস ধরা পরে তখন…’ ‘ওই কান্নার আওয়াজটা শুনে বুকটা…’ মেয়ের জন্মের সেই মুহূর্ত আজও ভোলেননি জয়শ্রী! মাতৃত্ব নিয়ে আবেগঘন স্মৃতি ভাগ করলেন অভিনেত্রী!

টলিপাড়ার পরিচিত দম্পতি ভরত কল ও জয়শ্রী মুখোপাধ্যায় বহুদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁদের একমাত্র মেয়ে আরিয়াকে নিয়েও প্রায়ই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। এবার মাতৃত্বের শুরুর দিনগুলোর কথা তুলে ধরে আবেগঘন স্মৃতি ভাগ করে নিলেন জয়শ্রী। মেয়ের জন্মের সময়ের অনুভূতি এখনও তাঁর কাছে খুব বিশেষ বলেই জানান অভিনেত্রী।
জয়শ্রীর কথায়, প্রথমবার মেয়ের কান্নার আওয়াজ শোনার পরই তিনি চিকিৎসকদের কাছে জানতে চান কী হয়েছে। পরে যখন তাঁকে জানানো হয় কন্যাসন্তান হয়েছে, তখন আনন্দে ভরে গিয়েছিল তাঁর মন। সেই মুহূর্ত আজও তাঁর মনে একদম স্পষ্ট রয়েছে বলে জানান তিনি। সন্তানের জন্মের অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম সেরা অনুভূতি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
অভিনেত্রী আরও জানান, প্রথমদিকে মা হওয়ার অনুভূতিটা পুরোপুরি বুঝতে কিছুটা সময় লেগেছিল। তবে হাসপাতালে থাকার সময় মেয়ের জন্ডিস ধরা পড়ার পর তিনি বুঝতে পারেন সন্তানের প্রতি নিজের টান কতটা গভীর। চিকিৎসকেরা যখন বলেছিলেন তিনি বাড়ি চলে যেতে পারেন, কিন্তু শিশুকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তখন মেয়েকে রেখে ফিরতে রাজি হননি জয়শ্রী।
মেয়ে হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই কাজে ফিরেছিলেন অভিনেত্রী। যদিও আরিয়াকে দেখাশোনার জন্য লোক ছিল, তবুও নিজের হাতে সব দায়িত্ব সামলাতেন তিনি। ভরত কলও মেয়ের জন্য আলাদা করে সময় রাখতেন। বর্তমানে আরিয়া অনেকটাই বড় হয়েছে এবং বাবা-মায়ের সঙ্গে নানা ভিডিও ও ছবিতে তাকে প্রায়ই দেখা যায়।
আরও পড়ুনঃ ‘ভাবুন তো আপনি কতটা অপয়া’ ‘ রাজনীতিতে ঢুকতেই দল হেরে গেল!’ পালাবদলের ধেয়ে এলো কটাক্ষ! সমালোচকদের মুখে অভিনেত্রী কোয়েল মল্লিক!
মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে জয়শ্রী জানান, পড়াশোনা থেকে শুরু করে খাওয়াদাওয়া সব বিষয়ে তিনি একটু কড়া হলেও ভরত একেবারেই উল্টো স্বভাবের। বাবার কাছ থেকে আরিয়া সহজেই সব আদর পেয়ে যায় বলেও মজা করে বলেন অভিনেত্রী। ভবিষ্যতে মেয়ে কী করবে, সেই সিদ্ধান্ত আরিয়ার নিজের উপরই ছেড়ে দিয়েছেন তাঁরা। তবে ভালো মানুষ হিসেবেই মেয়েকে বড় করতে চান বলে জানিয়েছেন জয়শ্রী।

