অ’ভিশপ্ত ২০২৬-এ একের পর এক মৃ’ত্যু! মাত্র ৪৪ বছরেই মর্মান্তিক পরিণতি! না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! শোকস্তব্ধ বিনোদন দুনিয়া!

বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৪৪ বছর বয়সে এক জনপ্রিয় অভিনেতা ও ব্রডওয়ে শিল্পীর মৃত্যুর খবরে স্তব্ধ তাঁর সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা। আত্মহত্যার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বহু শিল্পী। প্রয়াত অভিনেতাকে অসাধারণ প্রতিভাবান বলে উল্লেখ করে তাঁর মৃত্যু বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ঘনিষ্ঠরা।
অভিনেতার দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা রব ম্যাকক্লুর (Rob McClure) আবেগঘন পোস্টে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা ব্রডওয়ের ‘সামথিং রটেন!’ (Something Rotten!) প্রযোজনায় একসঙ্গে কাজ করেছিলেন এবং পরে সেই মিউজিক্যাল নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে সফরও করেন। ম্যাকক্লুর জানান, শুক্রবার অভিনেতা আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে তাঁর স্ত্রী ও পরিবার গভীর শোকের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
বন্ধুর সঙ্গে মঞ্চের বাইরেও তাঁর গভীর সম্পর্ক ছিল বলে জানান ম্যাকক্লুর। এমনকি অভিনেতার বিয়েতে তিনিই বেস্ট ম্যানের দায়িত্ব পালন করেছিলেন। প্রয়াত বন্ধুকে স্মরণ করে তিনি বলেন, তাঁকে ছাড়া পৃথিবী আর আগের মতো থাকবে না। পাশাপাশি পরে স্মরণসভার বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। অভিনয় জীবনে ‘সামথিং রটেন!’ এবং ‘ইট শুডা বিন ইউ’ (It Shoulda Been You) নাটকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
শুধু মঞ্চেই নয়, টেলিভিশনেও তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ (The Marvelous Mrs. Maisel)-এর পঞ্চম ও শেষ সিজনে র্যালফ এমারসন (Ralph Emerson) চরিত্রে আটটি পর্বে অভিনয় করেছিলেন। এর আগে ২০০৭ সালে এবিসি (ABC)-র সিটকম ‘দ্য নাইটস অব প্রসপারিটি’ (The Knights of Prosperity)-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ব্রডওয়ে এবং টেলিভিশন, দুই ক্ষেত্রেই তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল।
আরও পড়ুনঃ ‘এই বছরেই ছাদনাতলায় যাচ্ছি!’ ‘ট্রেন আর মিস নয়, এবার লাইনে দাঁড়িয়েছি!’ অবশেষে কাটতে চলেছে একাকিত্ব! শঙ্কু দেবের বিয়ের আসরেই নিজের বিয়ের দিনক্ষণ জানালেন রুদ্রনীল ঘোষ?
মৃত অভিনেতার নাম জশ গ্রিসেত্তি (Josh Grisetti)। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন (Washington)-এ জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশবের বড় অংশ দক্ষিণ-পশ্চিম ভার্জিনিয়া (Southwest Virginia)-য় কাটান। নর্থ ক্যারোলাইনা স্কুল অব দ্য আর্টস (North Carolina School of the Arts) থেকে নাটক এবং বস্টন কনজারভেটরি (Boston Conservatory) থেকে মিউজিক্যাল থিয়েটার (Musical Theatre)-এ পড়াশোনা শেষ করে ব্রডওয়েতে নিজের কেরিয়ার গড়ে তোলেন। ২০১৬ সালে নাইজেল বটম (Nigel Bottom) চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা পান। মৃত্যুকালে তিনি তাঁর ছয় বছরের স্ত্রী ম্যাকেঞ্জি গ্রিসেত্তি (Mackenzie Grisetti)-কে রেখে গেছেন। তাঁরা দক্ষিণ ক্যালিফোর্নিয়া (Southern California)-তে বসবাস করতেন।


