“রোজ হাত ভাঙে, পা ভাঙে, মাথাটা ঠিক আছে এই অনেক!”- ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীকে নিয়ে একি বললেন অমিতাভ পত্নী জয়া!

প্রতিবছরের মতো গত বছরও আয়োজিত হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival) অর্থাৎ ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতার বুকে বিনোদন জগতে (Film Industry) এটি অন্যতম সুন্দর ভাবে আয়োজিত চলচ্চিত্র উৎসব। প্রতিবছরই বেশি জাঁক জমকের সঙ্গে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়। প্রতিবছরই এই অনুষ্ঠানে দেখানো হয় বেশ কিছু বাছাই করা ছবি। গত বছরেও এই ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে বেশ কিছু বাছাই করা ভারতীয় ছবি দেখানো হয়েছে।
এই ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে উপস্থিত থাকেন অসংখ্য বিশেষ অতিথি। নানান ধরনের ছবি দেখানোর পাশাপাশি নাচ, গান সব ধরনের অনুষ্ঠান হয় এই সময়। চলতি বছর ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই উদ্বোধন অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।
সেখানেই উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল, অন্যদিকে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন সহ আরও অসংখ্য জ্ঞানী গুণী মানুষ। টলিউডের দেব-প্রসেনজিতের মতো তারকা ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এসেছিলেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিংহ, শত্রুঘ্ন সিন্হা, মহেশ ভাট। সেখানেই সকলের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন জয়া বচ্চন। এমনিতেই বেফাঁস মন্তব্যের জন্য নিজের তীব্র মেজাজের জন্য অভিনেত্রীকে কটাক্ষ করা হয়। এবারেও সেই একই ঘটনা ঘটে।
বঙ্গতনয়া জয়ার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই অমিতাভকে অনেকেই ‘কলকাতার জামাই’ বলে সম্বোধন করেন। এর আগেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বহু বার এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন দু’জনেই। গত বছরেও চলচ্চিত্র উৎসবে এসে বক্তৃতা দিতে গিয়ে অভিনেত্রী বলে ফেলেন ‘‘আজ হাত ভাঙছে, কাল পা ভাঙছে! কী যে করে বুঝি না। মাথাটা যে ঠিক আছে এই অনেক।’’
আরও পড়ুনঃ “আমাদের আর কোনও মান সম্মান বোধ নেই”- বিস্ফোরক দুই শালিকের নাইকা! কি এমন ঘটলো তার সঙ্গে?
আর তার এই বক্তব্যেই উত্তাল গোটা সোশ্যাল মিডিয়া। কার উদ্দেশ্যে এমন বক্তব্য করলেন জয়া সেই নিয়ে তোলপাড় শুরু। যদিও পুরোটাই মজার ছলে অমিতাভ বচ্চনের উদ্দেশ্যেই বলেছেন অভিনেত্রী। অমিতাভ বচ্চন নিজেও স্ত্রীর কথায় লজ্জা পেয়ে হাসছিলেন।

