মায়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালো দুর্গা! মেয়ের হাত ধরেই নতুন করে হাঁটবে জগদ্ধাত্রী!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে টিটুর ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে প্রেমের ফাঁদে ফেলে দুর্গা। দুর্গা তার অনেক দিনের পুরনো ফ্যান, তাকে প্রচন্ড ভালোবাসে। কুড়ি বছর ধরে তাকে খুঁজছে কিন্তু কোথাও পায়নি। টিটুর সাথে দেখা করতে চায়। এদিকে লিলিপুট বুঝতে পারে এটা হতে পারে টিটুর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র। তাই তাকে সাবধান করে দেয়। কিন্তু দুর্গাও ঠিক করে নেয় এই দুজনকে নিজের ইশারায় নাচিয়ে ছাড়বে।

এরপর প্ল্যান অনুযায়ী মেননকে সবটা বুঝিয়ে বলে দুর্গা। পরের দিন প্ল্যান করে দুর্গা টিটুর জন্য একটি রেস্টুরেন্টে সাজিয়ে তোলে। বেলুন, ফুল, কেক সবকিছু নিয়ে সুন্দর ভাবে টিটুকে স্বাগত জানায়। এরপর হঠাৎ করেই ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসে কৌশিকির মেয়ে। এরপর এগিয়ে আসে পৃথা, কিন্তু কেউই তো টিটুর সাথে ফোনে কথা বলে সেই মেয়ে নয়। এরপর হঠাৎ করেই টিটুর ফোনে একটা ফোন আসে, ভেসে ওঠে জ্যাস সান্যাল এর নাম। ফোনটা ধরে একেবারে অবাক টিটু। দুর্গা তার মা সেজে হুমকি দেয় টিটুকে। সাবধান করে দেয় তার লোক সর্বক্ষণ টিটুর উপর নজর রাখছে। এরপরেই টিটু লক্ষ্য করে মেনন নজর রাখছে তার উপর। লিলিপুট বিপদ বুঝতে পারে টিটুকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে।
এরপরই হঠাৎ করে টিটুর সামনে ফুলের তোড়া নিয়ে হাজির হয় টিটুর সাথে ফোনে কথা বলা সেই মেয়েটি। টিটু তো প্রথমে বুঝতেই পারেনি ফুলের তোড়ার আড়ালে আসল কে আছে। যেই ফুলের তোড়া সরিয়ে দুর্গা নিজের মুখ দেখায় টিটু তো ভয় পেয়ে যায় ভীষণভাবে। এরপর দুর্গা টিটু এবং লিলিপুট দুজনকে নিজের হাতে মারতে থাকে। লিলিপুটকে ছেড়ে দেয় মেনন এর হাতে। অন্যদিকে টিটুকে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে দুর্গা। টিটু তখনও ভাবছে জগদ্ধাত্রী আবার কি করে উঠে দাঁড়ালো। এরপরই নিজের আসল পরিচয় দেয় দুর্গা।
আরও পড়ুনঃ মনের জোর আর বুকে সাহস থাকলে একলা বাঁচা যায়! দাদুর মুখের উপর যোগ্য জবাব দিলো পারুল-রায়ান!
মার খাওয়ার পর টিটু সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। আর দুর্গা জগদ্ধাত্রীকে একসঙ্গে শেষ করার প্ল্যান করে। অন্যদিকে দিব্যা সেন ফুলের তোড়া নিয়ে হাজির হয় মুখার্জি বাড়িতে। জগদ্ধাত্রীর অপারেশন সফল হয়েছে শুনে নাকি শুভেচ্ছা বার্তা জানাতে এসেছে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আর বাড়ির কেউই তো দিব্যাকে একেবারেই পছন্দ করে না। তাকে বাড়ি থেকে বারবার বেরিয়ে যেতে বলে। কিন্তু দিব্যা সেন এসেছে দুর্গার সাথে মুখোমুখি কথা বলতে। দুর্গাও জানিয়ে দেয় সে তার মায়ের সামনে পাঁচিল হয়ে দাঁড়াবে। তার মাকে সব রকম ভাবে রক্ষা করবে, কেউ এতটুকু ক্ষতি করতে পারবে না জগদ্ধাত্রীর।

