‘এই সমাজ কি আমায় মেনে নেবে?’ হঠাৎ কেন এরূপ মন্তব্য করলেন ইমন চক্রবর্তী?

সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা অকপটে ভাগ করে নিতে বরাবরই ভালবাসেন গায়িকা ইমন চক্রবর্তী। কখনও সাফল্যের মুহূর্ত, কখনও ব্যক্তিগত অনুভূতি, আবার কখনও একেবারে হালকা মজার কথা জায়গা পায় তাঁর পোস্টে। তবে সম্প্রতি শেয়ার করা একটি ভিডিয়ো দেখে প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেক অনুরাগীই।
শীতের মরশুমে একেবারে অন্যরকম এক অনুভূতির কথা বললেন ইমন। গাড়িতে বসে প্রজাপতি ২ ছবির ট্রেলার লঞ্চে যাওয়ার পথে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে হঠাৎ করেই তাঁকে বলতে শোনা যায় আমায় কি এই সমাজ মেনে নেবে। এই এক লাইনের প্রশ্নেই কৌতূহল তৈরি হয় ভক্তদের মনে।
অনেকে ভাবতে শুরু করেন তবে কি কোনও গভীর মানসিক টানাপড়েনের কথা বলতে চাইছেন গায়িকা। কিন্তু পুরো ভিডিয়োটা দেখলেই স্পষ্ট হয় আসল রহস্য। মজা করেই ইমন জানান তাঁর একদমই ঠান্ডা ভালো লাগে না। শীত যে অনেকের প্রিয় মরশুম সেই জায়গাতেই দাঁড়িয়ে নিজের এই দুর্বলতাকে নিয়ে একটু রসিকতাই করেছেন তিনি।
ভিডিয়োয় ইমনের চেহারা দেখলেই বোঝা যাচ্ছিল শীত তাঁকে কতটা কাবু করেছে। চোখে লাল চশমা গায়ে মোটা জ্যাকেট গলায় স্কার্ফ সব মিলিয়ে নিজেকে ঢেকে রেখেছেন তিনি। গাড়ির ভিতরেও ঠান্ডায় কাঁপতে দেখা যায় তাঁকে। সেই দৃশ্যই আরও মজাদার করে তুলেছে পুরো ভিডিয়োটা।
আরও পড়ুনঃ বিচ্ছেদের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়লেন শ্রীনন্দা, গন্তব্য কোথায় জানলে অবাক হবেন
ইমনের এই মজার স্বীকারোক্তিতে নেটপাড়ায় এসেছে নানা প্রতিক্রিয়া। অনেকেই জানিয়েছেন তাঁরাও শীত একদম সহ্য করতে পারেন না আবার কেউ কেউ শীতপ্রেমী হয়েও ইমনের রসিকতায় মুগ্ধ। সব মিলিয়ে গুরুগম্ভীর প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা এই হালকা মজার মুহূর্তই আবারও প্রমাণ করল ইমন কেন ভক্তদের এত কাছের।

