নায়িকা হয়ে অন্যরকম জন্মদিন পালন! কেকের বদলে কী খেয়ে জন্মদিন পালন করলেন মিঠাইরাণী?

মিঠাই (Mithai) ডাকে তাঁকে সকলে এক ডাকে চেনে। এককালে জি বাংলার (Zee Bangla) টিআরপি (TRP) টপার ধারাবাহিক ‘মিঠাই’-এর নায়িকা ছিলেন তিনি। সদ্য ছোটপর্দা ছেড়ে পা বাড়িয়েছেন বড় পর্দায়। নায়ক আবার যে সে নয়! বর্তমানে টলিউডের (Tollywood) এক নম্বর নায়ক দেব (Dev)। দেবের বিপরীতে তার প্রথম ছবিও হিট।
বড় পর্দায় ডেবিউ করার পর এই প্রথম জন্মদিন সৌমীতৃষার। ২৪ শে ফেব্রুয়ারি জন্মদিন ছিল তাঁর। এই দিনটি কীভাবে কাটালেন সৌমীতৃষা? সংবাদ মাধ্যমে জানালেন, এই বছর জন্মদিনটা মথুরায় কাটাচ্ছেন অভিনেত্রী। বিশেষ দিনটা ঈশ্বরের সাধনা করেই কাটাতে চান নায়িকা। আরও বেশি করে ঈশ্বরের কাছাকাছি থাকতে চান নায়িকা।
গতবছরও মথুরায় এসে জন্মদিন কাটিয়েছেন নায়িকা। সৌমীতৃষার কথায়, “পরিবারের সঙ্গে কৃষ্ণ দর্শনে এসেছি। গতবারও এসেছিলাম। আমি আসলে প্রতি বছরই এখানে কাটাতে চাই। ঈশ্বরের স্থানেই আমি আমার জন্মদিন কাটাতে চাই। পরে কখনও যদি কেদারনাথ যদি আমায় টানে তাহলে ওখানেও যাব।”
আরও পড়ুন- ময়ূরীর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবে মেঘ! জেল থেকে বেরোতে নিজেকে বিপদে ফেলল ময়ূরী
নায়িকার আরও জানান, এদিন হোটেলের কর্মীরা কেক এনেছিলেন সৌমীতৃষার জন্য। সেই কেক সকালে কেটেছেন তিনি। তারপর মথুরা ভ্রমণে বেড়িয়েছেন। এই মথুরা ভ্রমণের চেয়ে জরুরি হল জন্মদিনের দিন ঈশ্বরের প্রসাদ।
ইতিপূর্বে, একাধিক ইন্টারভিউতে সৌমীতৃষা জানিয়েছেন ভোজনরসিক তিনি। খেতে ভালোবাসেন। তবে জন্মদিনের এই বিশেষ দিনটা তিনি নিরামিষ খেয়ে আর কৃষ্ণ নামগান করেই কাটাতে পছন্দ করেন।

